কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কুন্দ কি মাল ধটি লালক মণ্ডিত
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৩পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
কুন্দ কি মাল ধটি, লালক মণ্ডিত
ততহি নব মালতী মালে।
তহি শিখিচন্দ্র মন্দ মন্দ উড়ায়ত
কত শত মত্ত অলিকুলে॥
হেরহুঁ রসিয়া নাগর কান।
অতি রসে আলসে, অলপ অবলোকনে,
তরুণী সর্ব্বস পরাণ॥
অঙ্গে অঙ্গে মণি, ভূষণ ঝলমল
সৌদিমিনি ঘনপুঞ্জে।
উরে বনি হার, উদার অনুপম
অমবাধিপ-ধনু গঞ্জে॥
লীলা তটিনি, বরণি না পাএছি
মন্দ মন্দ গতি ভারে।
জ্ঞানদাস কহে, জো জনা হেরয়ে
সো পুণ পালটি না আএ॥
ততহি নব মালতী মালে।
তহি শিখিচন্দ্র মন্দ মন্দ উড়ায়ত
কত শত মত্ত অলিকুলে॥
হেরহুঁ রসিয়া নাগর কান।
অতি রসে আলসে, অলপ অবলোকনে,
তরুণী সর্ব্বস পরাণ॥
অঙ্গে অঙ্গে মণি, ভূষণ ঝলমল
সৌদিমিনি ঘনপুঞ্জে।
উরে বনি হার, উদার অনুপম
অমবাধিপ-ধনু গঞ্জে॥
লীলা তটিনি, বরণি না পাএছি
মন্দ মন্দ গতি ভারে।
জ্ঞানদাস কহে, জো জনা হেরয়ে
সো পুণ পালটি না আএ॥
টীকা---
সর্ব্বস পরাণ --- সর্ব্বস্ব এবং প্রাণ।
অমরাধিপ-ধনু --- ইন্দ্রধনু।
সর্ব্বস পরাণ --- সর্ব্বস্ব এবং প্রাণ।
অমরাধিপ-ধনু --- ইন্দ্রধনু।
এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গড়া॥
কুন্দ কি মাল ধটি, লালক-মণ্ডিত
ততহি নব মালতী মালে।
তহি শিখি-চন্দ্র, মন্দ মন্দ উড়ায়ত,
কত শত মত্ত অলিকুলে॥
হের হুঁ রসিয়া নাগর কান।
অতি রসে আলসে, অলপ অবলোকনে,
তরুণী সর্ব্বস পরান॥
অঙ্গে অঙ্গে মণি, ভূষণ ঝলমল
সৌদামিনি বনপুঞ্জে।
উরে বনি হার, উদার অনুপম
অমরাধিপ-ধনু গঞ্জে॥
লিলা তটিনি, বরনি না পাএছি
মন্দ মন্দ গতি ভারে।
জ্ঞানদাস কহে, জো জনা হেরয়ে,
সো পুন পালটি না আএ॥
কুন্দ কি মাল ধটি, লালক-মণ্ডিত
ততহি নব মালতী মালে।
তহি শিখি-চন্দ্র, মন্দ মন্দ উড়ায়ত,
কত শত মত্ত অলিকুলে॥
হের হুঁ রসিয়া নাগর কান।
অতি রসে আলসে, অলপ অবলোকনে,
তরুণী সর্ব্বস পরান॥
অঙ্গে অঙ্গে মণি, ভূষণ ঝলমল
সৌদামিনি বনপুঞ্জে।
উরে বনি হার, উদার অনুপম
অমরাধিপ-ধনু গঞ্জে॥
লিলা তটিনি, বরনি না পাএছি
মন্দ মন্দ গতি ভারে।
জ্ঞানদাস কহে, জো জনা হেরয়ে,
সো পুন পালটি না আএ॥
এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”
*********************
*********************
