কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজ শ্যাম ললিত অঙ্গ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৪পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজ শ্যাম     ললিত অঙ্গ
পীঠ ওড়ন পাসরি।
হাস বিমল,     বয়ান কমল
অরুণ-নয়ন-চাতুরি॥
দেখ রী সখি,     নিপ মূল
চূড়া ভালে ভাউনী ।
বিম্ব অধর,     মুরুলী মধুর,
মন্দ মধুর গায়নী ॥
কনক ভূষণ     অঙ্গ অঙ্গ
পরম সুন্দর মাধুরী।
পীত বসন,     কটি এ সন
ঐছন থীর বীজুরি॥
শ্রবণে---     মকর কুণ্ডল
উজোর তায়ে গেলনি।
জ্ঞানদাস,---     অমল কমল,
চরণে মাঙে নিছনি॥

টীকা---
ভাউনী --- সুন্দর।

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বেলোআর॥

সহজ শ্যাম     ললিত অঙ্গ
পীঠ ওড়ন পাসরি ।
হাস বিমল,     বয়ান কমল
অরুণ-নয়ন-চাতুরি ॥
দেখ রী সখি,     নিপ মূল
চুড়া ভালে ভাউনী ।
বিম্ব অধর,     মুরুলী মধুর,
মন্দ মধুর গায়নী ॥
কনক ভূষণ     অঙ্গ অঙ্গ
পরম সুন্দর মাধুরী ।
পাত বসন,     কটি এ সন
ঐছন থীর বীজুরি ॥
শ্রবণে     মকর কুণ্ডল
উজোর আযে দোলনী ।
জ্ঞানদাস,     অমল কমল,
চরণে মাঙে নিছনি॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^