কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নব কুবলয় দল কি এ অতসি ফুল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৪পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নব কুবলয় দল,     কি এ অতসি ফুল
নীল মন্দর নব আভা।
কি এ দলিতাঞ্জন,         - - - - - - -
পাইয়ে শোভা॥
সজনী নীপতরুমূলে কে।
হৃদয়ে নিহিত,     মণি-মাল বিরাজিত,
সুন্দর শ্যাম রাজ॥
কুসুমিত চিকুর,     বলিত বর বরিহা,
চন্দ্র বিরাজিত ভালে।
আর অপরূপ এ     কমল ব্রজ তিলক
চান্দ উদয় ঘনমালে॥
ইন্দু কোটি জিনি,     বঅন মনোহর,
অধরে মুরলি রসাল।
জ্ঞানদাস চিত     ওরূপ অবিরত,
ভাবিতে থাকউ চিরকাল॥

টীকা---
নব কুবলয় দল --- কৃষ্ণকে দেখিয়া মনে হইতেছে একি নব প্রস্ফুটিত নীলোত্পল, না অতসীর ফুল, না নীল মন্দারপুষ্প।
কমল ব্রজ তিলক --- ব্রজ শব্দ এখানে কি অর্থে প্রযুক্ত হইয়াছে বুঝিলাম না।

এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩১০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

নব কুবলয়দল,     কিএ অতসিফুল
নীল মন্দর নব আভা।
কিএ দলিতাঞ্জন,         -- -- -- --
-- -- -- -- পাইয়ে শোভা॥
সজনী নিপ-তরুমূলে কে।
হৃদয়ে নিহিত,     মণি-মাল বিরাজিত,
সুন্দর শ্যাম রাজ॥
কুসুমিত চিকুর,     বলিত বর বরিহা,
চন্দ্র বিরাজিত ভালে।
আর অপরূপ এ     কমল ব্রজ তিলক,
চান্দ উদয় বনমালে॥
ইন্দু কোটি জিনি,     বঅন মনোহর,
অধরে মুঝলি রসাল।
জ্ঞানদাস চিত,     ওরূপ অবিরত,
ভাবিতে থাকউঁ চিরকাল॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^