কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কাজেরে উজর চিকন বরন
কাজরে উজর চিকন বরণ

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৫পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কাজেরে উজর,     চিকন বরন
কিবা সে রূপের ছটা।
জেন চান্দের     উদয় ভালে
করল কি দিক্রা ফোটা॥
সই রূপ দেখি জগমন মোহে।
নয়ন কোমলের     বান মদন বিসাল
ভালে ভালে জিতে রহে।
ধরনি ধয়ল তাহে অভরণ সোনা।
কালা কেশের     অধিক উজোর
জিনি আন্ধারের জোনা॥
পহিল বয়েস     রসের আবেশ
চমকি চলনি জাইতে।
জ্ঞানদাস কয়     জানিল নিশ্চয়
কামিনির কুল ঘুচাইতে॥

টীকা---
নয়ন কোমলের বাণ --- (বোধ হয়) নয়ন কমলের বাণ ;
জোনা --- জোনাকি পোকা।

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ॥

কাজরে উজর,     চিকন বরণ
কিবা সে রূপের ছটা ।
জেন চান্দের     উদর ভালে
করল কি দিঞা ফোটা ॥
সই রূপ দেখি জগমন মোহে।
নয়ন কোমলের     বান মদন বিসাল
ভালে ভালে -- -- -- জিতে রহে ॥
ধরনি ধয়ল তাহে অভরণ সোনা।
কালা কেশের     অধিক উজোর
জিনি আন্ধারের জোনা ॥
পহিল বয়েস     বসের আবেশ
চমকি চলনি জাইতে।
জ্ঞানদাস কয়     জানিল নিশ্চয়
কামিনির কুল ঘুচাইতে॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^