কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
চৌদিগে ঘন ঘন চকিত নেহারত
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রূপানুরাগ, ১৩৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চৌদিগে ঘন ঘন     চকিত নেহারত
হাসি হাসি বোল এ বোল।
ক্ষেনে নিয়ত         - - -- - -
মুরলি ধরি দেই কোর॥
সজনি কি পেখলু শ্যামচান্দে।
নয়ন-সঞ্চার     ভার ভেল অন্তর
বাঁধল মনমথ-ফান্দে॥
তিলে তিলে তরুণি   কলা কত বিলসই
অতি রসে আবেশে ভোর।
মঝু মুখ হেরি     বেরি বেরি পুলকয়ে
কে বুঝ এ ও রস-হিলোল॥
বৈদগধি বিবিধ     অবধি নাহি পায়ল
জত এ করল পরকাশে।
জ্ঞানদাস কহে     অনুভবি জান এ
জত সব পিরীতিক আশে॥

টীকা---
তিলে তিলে তরুণি কলা কত বিলসই --- ক্ষণেক্ষণে কত নুতন নুতন কলা প্রকাশ করিতেছেন।
অবধি নাহি পায়ল --- সীমা পাইলাম না।

ই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানসী॥

চৌদিগে ঘন ঘন     চকিত নেহারত
হাসি হাসি বোলএ বোল।
ক্ষেনে নিয়ত     -- -- -- -- -- -- -- -- --
মুরলি ধরি দেই কোর॥
সজনি কি পেখলু শ্যামচান্দে।
নয়ন-সঞ্চার     ভাব ভেল অন্তর
বাঁধল মনমথ-ফান্দে॥
তিলে তিলে তরুণি   কলা কত বিলসই
অতি বসে আবেশে ভোর ।
মঝু মুখ হেরি     বেবি বেবি পুন কএ
কে বুঝএ ও রস-হিলোল ॥
বৈদগধি বিবিধ     অবধি নাহি পায়ল
জতএ করল পরকাশে ।
জ্ঞানদাস কহে     অনুভবি জানএ
জত সব পিরীতিক আশে॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^