কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ধনি অনুরাগিণী রহিতে না পারে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অভিসার, ১৩৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ধনি অনুরাগিণী রহিতে না পারে।
তুরিতে উঠিলা ধনি শ্যাম অভিসারে॥
সখি সাথে চলে পথে বিনোদিনী রাধা।
কানু অনুরাগে ধনি না মানয়ে বাধা॥
হংস-গমনী ধনি আইলা কুঞ্জবনে।
হরষিত হৈয়া রাই মিলল শ্যাম সনে॥
আগুসরি যাই শ্যাম রাই কর ধরি।
আহা মরি কত দুখ পেয়েছ কিশোরী॥
করে ধরি রাই লইয়া বসাইল বামে।
পীতবাসে মোছয়ে রাই মুখ ঘামে॥
শ্যাম বামে বৈঠল রসেরমঞ্জরী।
জ্ঞানদাসেতে মাগে চরণ মাধুরী॥

টীকা---
শ্রীরাধার অনুরাগ এত প্রবল যে তিনি আর ঘরে রহিতে পারিলেন না। সুন্দরী শীঘ্র উঠিয়া অভিসারে চলিলেন।

ই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৬৫০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ ধানশী - জপতাল॥

ধনি অনুরাগিণী রহিতে না পারে।
তুরিতে উঠিলা ধনি শ্যাম অভিসারে॥
সখি সাথে চলে পথে বিনোদিনী রাধা।
কানু অনুরাগে ধনি না মানয়ে বাধা॥
হংস-গমনী ধনি আইলা কুঞ্জবনে।
হরষিত হৈয়া রাই মিলল শ্যাম সনে॥
আগুসরি যাই শ্যাম রাই কর ধরি।
আহা মরি কত দুখ পেয়েছ কিশোরী॥
করে ধরি রাই লইয়া বসাইল বামে।
পীত বাসে মোছয়ে রাই মুখ ঘামে॥
শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞানদাসেতে মাগে চরণ মাধুরী॥

*********************