কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহচরি বচনহি বিদগধ নাগর
সহচরি বচনহিঁ বিদগধ নাগর

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ১৭শ পল্লব, মান, ৫০৪ নং পদসংখ্যা, ৩৩৯-নং পৃষ্ঠা থেকে নেওয়া।

॥ ভাটিয়ারি॥

সহচরি-বচনহিঁ   বিদগধ নাগর
আকুল অথির-পরাণ।
তুরিতহি গমন   করল যাহাঁ মানিনি
ঢল ঢল সজল-নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ॥ ধ্রু॥
তাহে বিনু নিশি দিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মধু বোল   শ্রবণে মঝু লাগি রহুঁ
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব   মিলল রাই পাশে
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত-বয়নে   রহল যব মানিনি
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভাটিয়ারী ॥

সহচরী বচনহি,   বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিতহিঁ গমন   করল যাহাঁ মানিনী,
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণী,
হাম যৈছে উহ পরমাণ॥
তাহে বিনু নিশি দিশি, আন নাহি হেরিয়ে,
ও মুখ সতত ধেয়ান।
যো মধু বোল,   শ্রবণে মঝু লাগি রহু,
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব,   মিলল রাই পাশে,
ঠাড়ি রহল তাহাঁ যাই।
অবনত বয়নে,   রহল অভিমানিনী,
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভাটিয়ারী॥

সহচরী বচনহি,   বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিতহিঁ গমন,   কয়ল যাহাঁ মানিনী,
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণী,
হাম যৈছে উহ পরমাণ॥
তাহে বিনু নিশিদিশি, আন নাহি হেরিয়ে,
ও মুখ সতত ধেয়ান।
যো মধু বোল,   শ্রবণে মঝু লাগি রহু,
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব,   মিলল রাই পাশে,
ঠাড়ি রহল তাহাঁ যাই।
অবনত বয়নে,   রহল অভিমানিনী,
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভাটিয়ারী॥

সহচরী বচনহি, বিদগধ নাগর, আকুল
অথির পরাণ। তুরিতহিঁ গমন, করল যাহাঁ
মানিনী, ঢল ঢল সজল নয়ান॥ কহ সখি
কৈছে মিটায়ব মান। মোহে পরিবাদ
করয়ে যত রঙ্গিণী, হাম যৈছে উহ পর-
মাণ॥ তাহে বিনু নিশি দিশি, আন নাহি
হেরিয়ে, ও মুখ সতত ধেয়ান। যো মধুর
বোল, শ্রবণে মঝু লাগি রহু, সো গুণ অহ-
নিশি গান॥ এত কহি মাধব, মিলল রাই
পাশে, ঠারি রহল তাহাঁ যাই। অবনত
বয়নে, রহল অভিমানিনী, জ্ঞানদাস মুখ
চাই॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভাটিয়ারী॥

সহচরী বচনহি,   বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিতহিঁ গমন   কয়ল যাহাঁ মানিনী,
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণী,
হাম যৈছে উহ পরমাণ॥
তাহে বিনু নিশি দিশি, আন নাহি হেরিয়ে,
ও মুখ সতত ধেয়ান।
যো মধুর বোল,   শ্রবণে মঝু লাগি রহু,
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব,   মিলল রাই পাশে,
ঠাড়ি রহল তাহাঁ যাই।
অবনত বয়নে,   রহল অভিমানিনী,
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহচরি-বচনহিঁ   বিদগধ নাগর
আকুল অথির পরাণ।
তুরিতহি গমন   কয়ল যাঁহা মানিনি
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ॥ ধ্রু॥
তাহে বিনু নিশি দিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মুখ বোল   শ্রবণে মঝু লাগি রহুঁ
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব   মিলল রাই পাশে
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত বয়নে   রহল যব মানিনি
জ্ঞানদাস মুখ চাই॥

টীকা ---
মোহে পরিবাদ করয়ে যত রঙ্গিণি --- সুন্দরীরা রঙ্গ করিয়া আমার নামে কলঙ্ক দেয়।
তাহে বিনু নিশি দিশি ইত্যাদি --- কৃষ্ণ সখীকে বলিতেছেন যে রাধা ছাড়া অন্যকে তিনি দিনরাতির মধ্যে তাকাইয়াও দেখেন না, সর্ব্বদাই রাধার মুখ ধ্যান করেন। তাহার মধুর কথা আমার কানে যেন লাগিয়া থাকে ; আমি তাহারই গুণ দিনরাত গান করি।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৪২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভাটিয়ারী॥

সহচরী বচনহি,   বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিতহিঁ গমন   কয়ল যাহাঁ মানিনী,
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি, কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ,   করয়ে যত রঙ্গিণী,
হাম যৈছে উহ পরমাণ॥
তাহে বিনু নিশি দিশি, আন নাহি হেরিয়ে,
ও মুখ সতত ধেয়ান।
যো মধুর বোল,   শ্রবণে মঝু লাগি রহু,
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব,   মিলল রাই পাশে,
ঠাড়ি রহল তাহাঁ যাই।
অবনত বয়নে,   রহল অভিমানিনী,
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
দূতীর প্রতি শ্রীকৃষ্ণ
॥ ভাটিয়ারি॥

সহচরিবচনহিঁ   বিদগধ নাগর
আকুল অথিরপরাণ।
তুরিতহি গমন   করল যাহাঁ মানিনী
ঢল ঢল সজলনয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ॥ ধ্রু॥
তাহে বিনু নিশি দিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মধু বোল   শ্রবণে মঝু লাগি রহুঁ
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব   মিলল রাই পাশে
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত বয়নে   রহল যব মানিনী
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৩৯৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ
॥ ভাটিয়ারি - ধামালী॥

সহচরি বচনহিঁ   বিদগধ নাগর
আকুল অথির পরাণ।
তুরিতহি গমন   করল যাহাঁ মানিনি
ঢল ঢল সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ॥ ধ্রু॥
তাহে বিনু নিশিদিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মধু বোল   শ্রবণে মঝু লাগি রহু
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব   মীলল রাই পাশে
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত বয়নে   রহল যব মানিনি
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত,“জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৬০--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভাটিয়ারি॥

সহচরি-বচনহিঁ   বিদগধ নাগর
আকুল অথির-পরাণ।
তুরিতহি গমন   করল যাহাঁ মানিনি
ঢল ঢল সজল-নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ   করয়ে যত রঙ্গিণি
হাম যৈছে তুহুঁ পরমাণ॥ ধ্রু॥
তাহে বিনু নিশি দিশি আন নাহি হেরিয়ে
ও মুখ সতত ধেয়ান।
ও মধু বোল   শ্রবণে মঝু লাগি রহুঁ
সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব   মিলল রাই পাশে
ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত-বয়নে   রহল যব মানিনি
জ্ঞানদাস মুখ চাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহচরিবচনহিঁ বিদগধ নাগর
      আকুল অথিরপরাণ।
তুরিতহি গমন করল যাহাঁ মানিনী
      ঢল ঢল সজলনয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
মোহে পরিবাদ করয়ে যত রঙ্গিণি
      হাম যৈছে তুহুঁ পরমাণ॥
তাহে বিনু নিশি দিশি আন নাহি
      হেরিয়ে ও মুখ সতত ধেয়ান।
ও মধু বোল শ্রবণে মঝু লাগি রহুঁ
      সো গুণ অহনিশি গান॥
এত কহি মাধব মিলল রাই পাশে
      ঠাড়ি রহল তহিঁ যাই।
অবনত বয়নে রহল যব মানিনী
      জ্ঞানদাস মুখ চাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^