কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সাজলি সো মৃগনয়নি রাই
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অভিসার, ১৩৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সাজলি সো মৃগনয়নি রাই।
ত্রিভুবনে রূপের তুলনা নাই॥
বেণী বনায়ত বেলন ছাঁদ।
উলট কমল ফুটল আধ॥
নাসা তিলক ফুল গুল।
কাজরে মাজল দিঠি দুকুল॥
নীল বসন কনয়া গিরি।
হিয়ার মাঝারে কনক ঝুরি॥
অঙ্গের বসন উড়িছে বায়।
ধীরে ধীরে ধীরে চলিয়া যায়॥
চঞ্চল খঞ্জনে নুপূর পায়।
জ্ঞানদাস মন রহুক তায়॥

টীকা---
মৃগনয়নি --- হরিণীর মতন নয়ন বাহার।
বেলন ছাঁদ --- বিনানো ধরণে, তুলনীয় গোবিন্দদাস (তরু ১৩৩৩)। বেলন পাটের ছাঁদে বান্ধিয়া কবরী।
দিঠি দুকুল --- নয়নের দুই কোণে।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^