কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অভিসার, ১৪০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে।
নয়ান জুড়াবে রাই শ্যাম দরশনে॥
শ্যাম-ভাবে বিনোদিনী গমন সুধীর।
ভরমে ভরমে ঘরের হইলা বাহির॥
পথে যাইতে বিনোদিনী অভরণ পরে।
ললিতারে জিজ্ঞাসেন শ্যাম কত দূরে॥
অঙ্গে অঙ্গ হেলি যায় বাহু পসারিয়া।
চলিতে না পারে পথ পড়ে আউলাইয়া॥
প্রবেশিলা বৃন্দাবনে রসের মঞ্জরী ।
জ্ঞানদাসে মাগে রাঙা চরণ মাধুরী ॥

টীকা---
শ্যাম-ভাবে বিনোদিনী গমন সুধীর --- সুন্দরী শ্যামের প্রেমে অবশ বলিয়া জোরে চলিতে পারিতেছেন না।
ভরমে ভরমে ঘরের হইলা বাহির --- অত্যন্ত সম্ভ্রম বা সঙ্কোচের ঘরের বাহির হইল।
অঙ্গে অঙ্গ হেলি যায় --- ললিতার অঙ্গে অঙ্গ হেলাইয়া রাধা চলিতেছেন।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^