কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
বনের মাঝে বাজে বংশী কি হব উপায়
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অভিসার, ১৪৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
বনের মাঝে বাজে বংশী কি হব উপায়।
ধৈরজ না মানে মন বন মুখে ধায়॥
ত্বরায় চলিতে চাই নাহি চলে পা।
শ্যাম প্রেমের আবেশে আলায়্যা পড়ে গা॥
অভরণে যদি অঙ্গ সাজাইতে চাই।
কোন খানে পরিব কী ওর নাহি পাই॥
একে কুলবতী তায় সহজে অবলা।
আর তাহে আছে গৃহে গুরুজনের জ্বালা॥
জ্ঞানদাসেতে কয় আর বিলম্ব না সয়।
ছুটিল করের শর নিবারণ নয়॥
টীকা ---
ওর --- সাধারণ অর্থ সীমা, এখানে হদিশ।
ছুটিল করের শর নিবারণ নয় --- বাণ যেমন ছুঁড়িয়া দিলে আর ফেরানো যায় না, তেমনি মন একবার বাঁশীর ধ্বনি শুনিয়া অভিসারে যাইবার জন্য উতলা হইয়াছে, তাহাকে আর ধৈর্য্য ধরিতে বলা বৃথা।
*********************
ধৈরজ না মানে মন বন মুখে ধায়॥
ত্বরায় চলিতে চাই নাহি চলে পা।
শ্যাম প্রেমের আবেশে আলায়্যা পড়ে গা॥
অভরণে যদি অঙ্গ সাজাইতে চাই।
কোন খানে পরিব কী ওর নাহি পাই॥
একে কুলবতী তায় সহজে অবলা।
আর তাহে আছে গৃহে গুরুজনের জ্বালা॥
জ্ঞানদাসেতে কয় আর বিলম্ব না সয়।
ছুটিল করের শর নিবারণ নয়॥
টীকা ---
ওর --- সাধারণ অর্থ সীমা, এখানে হদিশ।
ছুটিল করের শর নিবারণ নয় --- বাণ যেমন ছুঁড়িয়া দিলে আর ফেরানো যায় না, তেমনি মন একবার বাঁশীর ধ্বনি শুনিয়া অভিসারে যাইবার জন্য উতলা হইয়াছে, তাহাকে আর ধৈর্য্য ধরিতে বলা বৃথা।
*********************
