কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
যব হরি হেরল রাই মুখ ওর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, যুগল মিলন, ১৪৫পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যব হরি হেরল রাই মুখ ওর।
তৈখনে ছল ছল লোচন জোর॥
যবহুঁ কহল পহুঁ লহু লহু বাত।
তবহুঁ কয়ল ধনি অবনত মাথ॥
যবহুঁ ধয়ল পহু অঞ্চল পাশ।
তৈখনে ঢল ঢল তনু পরকাশ॥
যব হরি পরশল কঞ্চুকসঙ্গ।
তৈখনে পুলকে ভরল দুহু অঙ্গ॥
পুরল মনোরথ মদন উদেশ।
জ্ঞানদাস কহ পিরিতি বিশেষ॥

টীকা ---
রাই মুখ ওর --- রাইয়ের মুখের দিকে।
লহু লহু বাত --- মৃদুমৃদু বাক্য।
তৈখনে ঢল ঢল তনু পরকাশ --- শ্রীকৃষ্ণ শ্রীরাধার অঞ্চলের কোণ স্পর্শ করিতেই শ্রীরাধার দেহে ভাবের সঞ্চার হইল।
কঞ্চুক --- কাঁচুলি।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^