কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে
দোঁহে দোঁহা নিরখই নয়ানের কোণে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ বাণে।
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।
দুহুঁ কত মদন সাগরে ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ আরতি পিরীতি নাহি টুটে।
দরশে পরশে কতেক সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।
দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
জ্ঞানদাস মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ বাণে।
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।
দুহুঁ কত মদন সাগরে ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ আরতি পিরীতি নাহি টুটে।
দরশে পরশে কতেক সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।
দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
জ্ঞানদাস মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ বাণে। দুহুঁ তনু
পুলকিত ঘন ঘন কম্প। দুহুঁ কত মদন
সাগরে ভেল ঝম্প॥ দুহুঁ দুহুঁ আরতি
পিরীতি নাহি টুটে। দরশে পরশে
কতেক সুখ উঠে॥ দুহুঁক অধর রস দুহুঁ
করু পান। দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ। জ্ঞানদাস
মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ-বাণে।
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।
দুহুঁ কত মদন সাগরে ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ আরতি পিরীতি নাহি টুটে।
দরশে পরশে কতেক সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।
দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
জ্ঞানদাস মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৫০ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন।

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ-বাণে॥
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।
দুহুঁ কত মদন সাগরে ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ আরতি পিরীতি নাহি টুটে।
দরশে পরশে কতেক সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।
দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ অলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
জ্ঞানদাস মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।
দুহুঁ হিয়া জর জর মনমথ বাণে।
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।
দুহুঁ কত মদন সাগর ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ আরতি পিরীতি নাহি টুটে।
দরশে পরশে কতেক সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।
দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।
জ্ঞানদাস মনে বাঢ়ল আনন্দ॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৯৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ।
॥ কেদার - জপতাল॥

দোঁহে দোঁহা নিরখই নয়ানের কোণে।
দোঁহ হিয়া জ্বর জ্বর মনমথ বাণে॥
দোঁহে দোঁহা আরতি পিরীতি নাহি টুটে।
দরশন পরশে কতেক সুখ উঠে॥
শ্যাম বামে বৈঠল রসের মঞ্জরী।
জ্ঞানদাস মাগে চরণ মাধুরী॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল-মিলন
॥ ধানশী॥

দুহুঁ দুহুঁ নিরখই নয়ানের কোণে।   দুহুঁ হিয়া জর জর মনমথ বাণে।
দুহুঁ তনু পুলকিত ঘন ঘন কম্প।   দুহুঁ কত মদন-সাগরে ভেল ঝম্প॥
দুহুঁ দুহুঁ পিরিতি আরতি নাহি টুটে।   দরশে পরশে কত কত সুখ উঠে॥
দুহুঁক অধর রস দুহুঁ করু পান।   দুহুঁ দুহুঁ চুম্বই বয়ানে বয়ান॥
দুহুঁ আলিঙ্গই ভুজে ভুজে বন্ধ।   জ্ঞানদাস মনে বড় বাঢ়ল আনন্দ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^