কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
প্রভাতে উঠিয়া মুখ পাখালিয়া
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৬০ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।
প্রভাতে উঠিয়া মুখ পাখালিয়া
বসিলা নিভৃতে গিয়া।
মুকুর লইয়া নিজ মুখ তবে
দেখয়ে আনন্দ হয়া॥
চূঁড়ার উপরে মল্লিকার মালা
বিথান হইয়া গেছে।
অলকার মাঝে সিন্দুরের বিন্দু
ভালেতে লাগিয়া আছে॥
সিন্দুরের বিন্দু- হেরিতে তখন
রাধারে মনেতে হরে।
অঙ্গ পুলকিত ছাড়িলা নিশাস
নয়নে ধারা যে ঝরে॥
- - -- সমরে সুবল তখন
দাঁড়াইলা আমি কাছে।
মুখ নিরখিয়া চমকিত হয়া
শ্যামেরে তখন পুছে॥
বসিয়া বিরসে কিসের কারণে
কান্দিছ বলহ মোরে।
বুক মুখ ব্যায়া ধারা যে পড়্যাছে
মুকুর দেখিয়া করে॥
নাগর তখন বলেন বচন
শুনরে সুবল ভাই।
জ্ঞানদাস কহে অন্য কিছু নহে
মনেতে পড়্যাছে রাই॥
বসিলা নিভৃতে গিয়া।
মুকুর লইয়া নিজ মুখ তবে
দেখয়ে আনন্দ হয়া॥
চূঁড়ার উপরে মল্লিকার মালা
বিথান হইয়া গেছে।
অলকার মাঝে সিন্দুরের বিন্দু
ভালেতে লাগিয়া আছে॥
সিন্দুরের বিন্দু- হেরিতে তখন
রাধারে মনেতে হরে।
অঙ্গ পুলকিত ছাড়িলা নিশাস
নয়নে ধারা যে ঝরে॥
- - -- সমরে সুবল তখন
দাঁড়াইলা আমি কাছে।
মুখ নিরখিয়া চমকিত হয়া
শ্যামেরে তখন পুছে॥
বসিয়া বিরসে কিসের কারণে
কান্দিছ বলহ মোরে।
বুক মুখ ব্যায়া ধারা যে পড়্যাছে
মুকুর দেখিয়া করে॥
নাগর তখন বলেন বচন
শুনরে সুবল ভাই।
জ্ঞানদাস কহে অন্য কিছু নহে
মনেতে পড়্যাছে রাই॥
টীকা ---
রজনীর বিলাসের পর গৃহে প্রত্যাগত শ্রীকৃষ্ণের মনে কি করিয়া শ্রীরাধার কথা জাগিল তাহারই বর্ণনা।
*********************
*********************
