কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
গৌরাঙ্গ আমার ধরম করম
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের ১৬৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ ধানশী॥

গৌরাঙ্গ আমার     ধরম করম
গৌরাঙ্গ আমার জাতি।
গৌরাঙ্গ আমার     কুল শীল মান
গৌরাঙ্গ আমার গতি॥
গৌরাঙ্গ আমার     পরাণ পুতলী
গৌরাঙ্গ আমার স্বামী।
গৌরাঙ্গ আমার     সরবস ধন
তাঁহার দাসী যে আমি॥
হরিনাম রবে     কুল মজাইল
পাগল করিল মোরে।
যখন সে রব     করয়ে বন্ধুয়া
রহিতে না পারি ঘরে॥
গুরুজন বোল     কাণে না করিব
কুল শীল তেয়াগিব।
জ্ঞান দাস কহে     বিনামুলে সেই
গৌর পদে বিকাইব॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৫ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গ আমার ধরম করম, গৌরাঙ্গ আমার জাতি।
গৌরাঙ্গ আমার কুল শীল মান, গৌরাঙ্গ আমার গতি॥
গৌরাঙ্গ আমার পরাণ পুতলী, গৌরাঙ্গ আমার স্বামী।
গৌরাঙ্গ আমার সরবস ধন, তাহার দাসী যে আমি॥
হরিনাম রবে কুল মজাইল, পাগল করিল মোরে।
যখন সে রব করয়ে বন্ধুয়া, রহিতে না পারি ঘরে॥
গুরুজন বোল কানে না করিব কুলশীল তেয়াগিব।
জ্ঞানদাস কহে, বিনি মূলে সেই গৌরপদে বিকাইব॥

টীকা ---
শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিয়া গোপীদিগকে কুলশীল ছাড়াইয়াছিলেন, আর শ্রীগৌরাঙ্গ হরিনাম রবে নদীয়ার নাগরীদিগকে পাগল করিয়াছিলেন।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গ আমার     ধরম করম
গৌরাঙ্গ আমার জাতি।
গৌরাঙ্গ আমার     কুল শীল মান
গৌরাঙ্গ আমার গতি॥
গৌরাঙ্গ আমার     পরাণপুতলী
গৌরাঙ্গ আমার স্বামী।
গৌরাঙ্গ আমার     সরবস ধন
তাহার দাসী যে আমি॥
হরিনাম রবে     কুল মজাইল
পাগল করিল মোরে।
যখন সে রব     করয়ে বন্ধুয়া
রহিতে না পারি ঘরে॥
গুরুজন বোল     কানে না করিব
কুল শীল তেয়াগিব।
জ্ঞানদাস কহে     বিনি মূলে সেই
গৌরপদে বিকাইব॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গ আমার ধরম করম
        গৌরাঙ্গ আমার জাতি।
গৌরাঙ্গ আমার কুল শীল মান
        গৌরাঙ্গ আমার গতি॥
গৌরাঙ্গ আমার পরাণপুতলী
গৌরাঙ্গ আমার স্বামী।
গৌরাঙ্গ আমার সরবস ধন
        তাহার দাসী যে আমি॥
হরিনাম রবে কুল জমাইল
        পাগল করিল মোরে।
যখন সে রব করয়ে বন্ধুয়া
        রহিতে না পারি ঘরে॥
গুরুজন বোল কানে না করিব
        কুল শীল তেয়াগিব।
জ্ঞানদাস কহে বিনি মূলে সেই
        গৌরপদে বিকাইব॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^