কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বিষেতে জিনিল সর্ব্ব গা
বিষেত জিনিল সর্ব্ব গা

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৯০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

বিষেতে জিনিল সর্ব্ব গা।
গা মোর কেমন করে নাহি চলে পা॥ ধ্রু।
প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র।
কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র॥
কোথায় গরল তার কোথা তার বিষে।
প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে॥
সৎ ঔষধ তার কদম্বের তলা।
জীয়াইতে থাকে সাধ তথা নিয়া পেলা॥
জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি।
জীয়াইতে পারে সে রসিক শিরোমণি॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ সুহই॥

বিষেতে জিনিল সর্ব্ব গা।
গা মোর কেমন করে নাহি চলে পা॥ ধ্রু
প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র।
কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র॥
কোথায় গরল তার কোথা তার বিষে।
প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে॥
সৎ ঔষধ তার কদম্বের তলা।
জীয়াইতে থাকে সাধ তথা নিয়া গেলা॥
জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি।
জীয়াইতে পারে সে রসিক শিরোমণি॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৬ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

বিষেতে জিনিল সর্ব্ব গা।
গা মোর কেমন করে নাহি চলে পা॥
প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র।
কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র॥
কোথায় গরল তার কোথা তার বিষে।
প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে॥
সৎ ঔষধ তার কদম্বের তলা।
জীয়াইতে থাকে সাধ তথা নিয়া পেলা॥
জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি।
জীয়াইতে পারে সে রসিক-শিরোমণি॥

টীকা ---
বিষেতে জিনিল সর্ব্ব গা --- কৃষ্ণ অনুরাগের বিষ সমস্ত দেহ জয় করিল।
বাদিয়ার তন্ত্রৃ --- ইহাকে প্রেম বলিব কি প্রীতি বলিব ? এ যে নিছক বাদিয়ার তন্ত্র অর্থাত্ ইন্দ্রজাল।
তথা নিয়া গেলা --- যদি বাঁচাইতে সাধ থাকে তবে কদম্বতলায় লইয়া যাইয়া রাখ।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৩৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ সুহই॥

বিষেত জিনিল সর্ব্ব গা।
গা মোর কেমন করে নাহি চলে পা॥ ধ্রু
প্রেম নহে পিরীতি নহে বাদিয়ার তন্ত্র।
কাল সাপে খেদাইলে নাহি শুনে মন্ত্র॥
কোথায় গরল তার কোথা তার বিষে।
প্রতি অঙ্গে গরল ভরা জীয়াইবে কিসে॥
সৎ ঔষধ তার কদম্বের তলা।
জীয়াইতে থাকে সাধ তথা নিয়া গেলা॥
জ্ঞানদাসেতে কয় তারে ভাল জানি।
জীয়াইতে পারে সে রসিকশিরোমণি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^