কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বলনা সখি যাহার মনেতে যে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৮৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ---সখী সম্বোধনে।
॥ ধানশী॥

বলনা সখি যাহার মনেতে যে।
কানুরে সঁপিয়াছি আপনার দে॥ ধ্রু।
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জ্বর জ্বর কৈল মোর হিয়ার পুতলি॥
এমন পামর দেশে বৈসে কোন জনা।
যা বিনে না রহে প্রাণ তারে করে মানা॥
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ ধানশী॥

বলনা সখি যাহার মনেতে যে।
কানুরে সঁপিয়াছি আপনার দে॥
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জ্বর জ্বর কৈল মোর হিয়ার পুতলি॥
এমন পামর দেশে বৈসে কোন জনা।
যা বিনে না রহে প্রাণ তারে করে মানা॥
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ ধানশী॥

বলনা সখি যাহার মনেতে যে। কানুরে
সঁপিয়াছি আপনার দে॥ চাঁদ জিনিয়া
মুখের বলনি। জর জর কৈল মোর হিয়ার
পুতলি॥ এমন পামর দেশে বৈসে কোন
জনা। যা বিনে না রহে প্রাণ তারে করে
মানা॥ জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ ধানশী॥

বলনা সখি যাহার মনেতে যে।
কানুরে সঁপিয়াছি আপনার দে॥
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জ্বর জ্বর কৈল মোর হিয়ার পুতলি॥
এমন পামর দেশে বৈসে কোন জনা।
যা বিনে না রহে প্রাণ তাহে করে মানা॥
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৬ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

বলনা সখি যাহার মনেতে যে।
কানুরে সঁপিয়াছি আপনার দে॥
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জড় জড় কৈল মোর হিয়ার পুতলি॥
এমন পামর দেশে বৈসে কোন জনা।
যা বিনে না রহে প্রাণ তারে করে মানা॥
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

টীকা --- বলনি --- গঠন যা বিনে না রহে প্রাণ তারে করে মানা --- যাহাকে না দেথিলে প্রাণ বাঁচে না তাহাকে দেখিতে মানা করে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৩৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ ধানশী॥

বলনা সখি যাহার মনেতে যে।
কানুরে সপিয়াছি আপনার দে॥
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জ্বর জ্বর কৈল মোর হিয়ার পুতলি॥
এমন পামর দেশে বৈসে কোন্ জনা।
যা বিনে না রহে প্রাণ তাহে করে মানা॥
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি॥

*********************