কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
তুমি না ছাড়িহ বন্ধু, তুমি মোরে না ছাড়িহ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৭ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।
তুমি না ছাড়িহ বন্ধু, তুমি মোরে না ছাড়িহ।
ও রাঙ্গা দুখানি পায় আমারে রাখিহ॥
তোমা বিনু জীবন যৌবন মহাভার।
একতিল না দেখিলে দিবস আন্ধার॥
একে সে অবলা জাতি আরে অনাথিনী।
তিলে তিলে মরি তোমার বিচ্ছেদ কথা শুনি॥
মরিলে না যায় দুঃখ নহে সমাধান।
জ্ঞানদাসের তনু নীরস পাষাণ॥
টীকা ---
মরিলে না যায় দুঃখ ইত্যাদি --- আমার জীবনের সমস্যার মৃত্যুতেও সমাধান হয় না। কেননা মরিলেও তোমাকে না পাইবার দুঃখ ভুলিতে পারিব না। এই কথা শুনিয়াও যে জ্ঞানদাসের হৃদয় ফাটিয়া গেল না, তাহার কারণ তাহার দেহ বোধ হয় নীরস পাষাণ।
*********************