কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
আস্য ধনি বিনোদিনী সঞ্জিবনী রাধা
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৮পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।
আস্য ধনি বিনোদিনী সঞ্জিবনী রাধা।
তো বিনে রহিতে নারি তুমি প্রাণের আধা॥
যে দিগে নেহারি রাই সেদিক আন্ধিয়ারা।
তুমি দুখ বিমোচনী নয়নের তারা॥
নিরবধি তুয়া নাম করিয়ে ভাবনা।
তু বিনা হঞাছি তোমার * * * ॥
যদি না পত্যয় রাই সকলে কর সাথি।
আস্য যদি তুয়া পায় শ্যাম নাম লিখি॥
শুনিয়া শ্যামের বাণী বিনোদিনী হাসে।
আনন্দে পুরল অঙ্গ কহে জ্ঞানদাসে॥
টীকা ---
সঞ্জিবনী রাধা --- তুমি আমার নিকট সঞ্জিবনী সুধা তুল্য পত্যয়---প্রত্যয়, বিশ্বাস।
সকলে কর সাথি --- সকলে মিলিয়া দেখ, সাক্ষী হও।
*********************
তো বিনে রহিতে নারি তুমি প্রাণের আধা॥
যে দিগে নেহারি রাই সেদিক আন্ধিয়ারা।
তুমি দুখ বিমোচনী নয়নের তারা॥
নিরবধি তুয়া নাম করিয়ে ভাবনা।
তু বিনা হঞাছি তোমার * * * ॥
যদি না পত্যয় রাই সকলে কর সাথি।
আস্য যদি তুয়া পায় শ্যাম নাম লিখি॥
শুনিয়া শ্যামের বাণী বিনোদিনী হাসে।
আনন্দে পুরল অঙ্গ কহে জ্ঞানদাসে॥
টীকা ---
সঞ্জিবনী রাধা --- তুমি আমার নিকট সঞ্জিবনী সুধা তুল্য পত্যয়---প্রত্যয়, বিশ্বাস।
সকলে কর সাথি --- সকলে মিলিয়া দেখ, সাক্ষী হও।
*********************
