কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
আজুকার নিশি নিকুঞ্জেতে বসি করল বিবিধ রাস
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৮পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।
আজুকার নিশি নিকুঞ্জেতে বসি করল বিবিধ রাস।
রসের সায়রে পেলাইঞা মোরে বিহানে চলিলা বাস॥
শুনরে সুবল সখা।
সে বরনাগরি নবীন কিশোরী পুন কি পাইব দেখা॥
মদনে আগলি গলে গলে মিলি চুম্বন করিল যত ।
কেশ বেশ আদি বিধান যতেক তাহা বা কহিত কত॥
অশেষে বিশেষে যত বুঝাইলাম আদরে বসাঞা কোলে।
অঙ্গের সৌরভে হির জুড়ায়ল কত না কহিব তোরে ॥
জ্ঞানদাস কহে শুন হে নাগর একথা বুঝিতে ধন্দ ।
সে যে গুণমণি পরশমণি তুমারে করিল বন্ধ॥
টীকা ---
বিথান --- স্থান চ্যূত হইল (বি + স্থান)।
বন্ধ --- মন্ত্রমুগ্ধ করিল।
*********************