কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অনুনয় করইতে অবগতি না কর
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ১৭শ পল্লব, মান, ৫০৭ নং পদসংখ্যা, ৩৪১-নং পৃষ্ঠা থেকে নেওয়া।

॥ সুহই॥

অনুনয় করইতে    অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারি যব দেয়বি
তবহিঁ ইন্দ্র-পদ মোর॥
মানিনি অব কি করব দুরদীনে।
মনমথ-গরল   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশ-রস বীনে॥ ধ্রু॥
অনুগত জানি   পাণি পসারিয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজ-জন জানিয়া
অতয়ে করবি সমাধানে॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই ॥

অনুনয় করইতে,   অব গতি না কর,
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি,   গারী যব দেয়বি,
তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে।
মনমথ গরল,   গুরুয়া হিয়ে বাঢ়ল,
তোহারি পরশ রস বিনে॥ ধ্রু।
অনুগত জানি,   পাণি পসারয়ে,
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে,
জগতে রহয়ে যশোভার॥
সময় জানি অব,   কোপ নিবারহ,
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ,   নিজ জন জানিয়া,
অতএ করবি সমাধানে॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ সুহই ॥

অনুনয় করইতে,   অব গতি না কর,
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি,   গারী যব দেয়বি,
তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে।
মনমথ গরল,   গুরুয়া হিয়ে বাঢ়ল,
তোহারি পরশ রস বিনে॥
অনুগত জানি,   পাণি পসারয়ে,
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে,
জগতে রহয়ে যশোভার॥
সময় জানি অব,   কোপ নিবারহ,
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ,   নিজ জন জানিয়া,
অতএ করবি সমাধানে॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ সুহই ॥

অনুনয় করইতে, অব গতি না কর,
না বুঝিয়ে অন্তর তোর। কুটিল নেহারি,
গারী যব দেয়বি, তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে। মনমথ
গরল, গুরুয়া হিয়ে বাঢ়ল, তোহারি পরশ
রস বিনে॥ অনুগত জানি, পাণি পসারয়ে,
বিপদে বুঝিয়ে উপকার। তব হাম জনম,
সফল করি মানিয়ে, জগতে বহয়ে যশো-
ভার॥ সময় জানি অব, কোপ নিবারহ,
বেরি এক কর অবধানে। জ্ঞানদাস কহ,
নিজ জন জানিয়া, অতএ করবি সমা-
ধানে॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই ॥

অনুনয় করইতে,   অবগতি না কর,
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি,   গারী যব দেয়বি,
তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে।
মনমথ গরল,   গুরুয়া হিয়ে বাঢ়ল,
তোহারি পরশ রস বিনে॥
অনুগত জানি,   পাণি পসারয়ে,
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম    সফল করি মানিয়ে,
জগতে রহয়ে যশোভার॥
সময় জানি অব,   কোপ নিবারহ,
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ,   নিজ জন জানিয়া,
অতএ করবি সমাধানে॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩২পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুনয় করইতে   অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারি সব দেয়বি
তবহিঁ ইন্দ্র-পদ মোর॥
মানিনি অব কি করব দুরদীনে।
মনমথ-গরল   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশ-রস বীনে॥ ধ্রু॥
অনুগত জানি   পাণি পসারিয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজ-জন জানিয়া
অতয়ে করবি সমাধানে॥

টীকা ---
অবগতি না কর --- জান না বা শুন না
কুটিল নেহারি ইত্যাদি --- তুমি আমার প্রতি কুটিল দৃষ্টিতে চাহিয়া যদি গালি দাও, তাহাও আমার ইন্দ্রপদ লাভের তুল্য। তুমি চুপ করিয়া না থাকিয়া আমাকে গালি দাও সেও ভাল।
পানি পসারিয়ে --- হাত বাড়াইতেছি।
কোপ নিবারহ --- রাগ সম্বরণ কর।
বেরি এক কর অবধান --- অন্ততঃ একবার আমার কথা শোন।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৪৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই ॥

অনুনয় করইতে   অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারী সব দেয়বি
তবহি ইন্দ্রপদ মোর॥
মানিনি, অব কি করব দুরদিনে।
মনমথ গরল   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশ রস বিনে॥
অনুগত জানি   পাণি পসারয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে বহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজ জন জানিয়া
অতয়ে করবি সমাধানে॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
দূতীর প্রতি শ্রীকৃষ্ণ
॥ সুহই॥

অনুনয় করইতে    অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারি যব দেয়বি
তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে।
মনমথগরল   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশরস বিনে॥ ধ্রু॥
অনুগত জানি   পাণি পসারিয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজজন জানিয়া
অতয়ে করবি সমাধানে॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৪০১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ
শ্রীকৃষ্ণের উক্তি।
॥ সুহই - লোফা॥

অনুনয় করইতে,   অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারি যব দেয়বি
তবহিঁ ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদীনে।
মনমথ গরল,   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশরস বীনে॥ ধ্রু॥
অনুগত জানি   পাণি পসারিয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজ জন জানিয়ে
অতয়ে করবি সমাধানে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৬৭--পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই॥

অনুনয় করইতে    অবগতি না কর
না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি   গারি যব দেয়বি
তবহিঁ ইন্দ্র-পদ মোর॥
মানিনি অব কি করব দুরদীনে।
মনমথ-গরল   গুরুয়া হিয়ে বাঢ়ল
তোহারি পরশ-রস বীনে॥ ধ্রু॥
অনুগত জানি   পাণি পসারিয়ে
বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম   সফল করি মানিয়ে
জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব   কোপ নিবারহ
বেরিএক কর অবধানে।
জ্ঞানদাস কহ   নিজ-জন জানিয়া
অতয়ে করবি সমাধানে॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুনয় করইতে অবগতি না কর
      না বুঝিয়ে অন্তর তোর।
কুটিল নেহারি গারি যব দেয়বি
      তবহি ইন্দ্রপদ মোর॥
মানিনি অব কি করব দুরদিনে।
মনমথগরল গুরুয়া হিয়ে বাঢ়ল
      তোহারি পরশরস বিনে॥
অনুগত জানি পাণি পসারিয়ে
      বিপদে বুঝিয়ে উপকার।
তব হাম জনম সফল করি মানিয়ে
      জগতে রহয়ে যশভার॥
সময় জানি অব কোপ নিবারহ
      বেরি এক কর অবধানে।
জ্ঞানদাস কহ নিজজন জানিয়া
      অতয়ে করবি সমাধানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^