কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
আজু গেনু বনে ধেনুগণ সনে মোহন যমুনা কুল
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৯পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
আজু গেনু বনে, ধেনিগণ সনে, মোহন যমুনা কুল।
নিকুঞ্জে দেখিলু, ফুট্টাছে বিমল, কনক চাঁপার ফুল॥
তোমার বরণ, মনেতে পড়িল, মুরছি পড়িলু ভূমে।
সঙ্গে সখাগণ, না জানে মরম, বেড়িয়া কান্দয়ে প্রেমে॥
কান্দনা শুনিয়া, চেতন পাইয়া, উঠিলু খণেক রয়্যা।
মুরছি পড়িনু, সভারে কহিনু, জ্ঞানদাসে কহে ইহা॥
টীকা ---
শ্রীরাধার বর্ণ কনক চম্পকের তুল্য, তাই নিকুঞ্জে চাঁপা ফুল ফুটিয়াছে দেখিয়া শ্রীকৃষ্ণ প্রেমে আকুল হইয়া মূর্চ্ছিত হইয়াছিলেন।
*********************