কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭২৫ খৃষ্টাব্দে প্রকাশিত, শ্রীনিবাস আচার্য্যর পৌত্র রাধামোহন ঠাকুর রচিত ও সংকলিত, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা ১২৮৫ বঙ্গাব্দে (১৮৭৮ খৃষ্টাব্দ) সম্পাদিত "পদামৃত সমুদ্র", ২৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ তথানু রাগঃ॥
॥ ভাটিয়ারি রাগ দশকোশী তালৌ॥
জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি। কি ঘর বাহির
লোকে বোলে অকি রিতি॥ অন্তর-বাহির চিতে অবিরত
জাগ। না জানি কি লাগি তাহে এত অনুরাগ॥ সই বড়ি
পরমাদ। শয়নে সপনে মনে নাহি অবসাদ॥ ধ্রু॥ দেখিতে
না দেখে আঁখি শ্যাম বিনু আন। ভরমে আনের কথা না
কহে বয়ান॥ শুনিতে শুনিয়ে সেই পরসঙ্গ। সোঙরি
সঘন মোর পুলকিত অঙ্গ॥ হিয়ার আরতি কহিতে নাহি
দেশ। মরমে ধরম কথা না করে প্রবেশ॥ গৃহ কাজ করিতে
আউলাএ সব দেহ। জ্ঞান দাস কহে বড়ি বিষম শ্যাম
লেহ॥
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৬৯পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি।
কি ঘর বাহির লোকে বোলে অকিরিতি॥
(অন্তর বাহির চিতে অবিরত জাগ।
না জানি কি লাগি তাহে এত অনুরাগ॥
সই বড়ি পরমাদ।
শয়নে সপনে মনে নাহি অবসাদ)॥
দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনু আন।
ভরমে আনের কথা না কহে বয়ান॥
শুনিতে শুনিয়ে সেই পরসঙ্গ।
সোঙরি সঘন মোর পুলকিত অঙ্গ॥
হিয়ার আরতি কহিতে নাহি দেশ।
মরমে ধরম কথা না করে প্রবেশ॥
গৃহ কাজ করিতে আউলাএ সব দেহ।
জ্ঞানদাস কহে বড়ি বিষম শ্যাম লেহ॥
টীকা ---
জিতে পাসরিল নহে --- জীবন থাকিতে ভুলা যায় না।
অকিরিতি --- অকীর্ত্তি।
শয়নে সপনে মনে নাহি অবসাদ --- বন্ধুর প্রেমের কথা সব সময়েই মনে জাগে ; এমন কি শয়নে ও স্বপনেও মনের অবসাদ বা ক্লান্তি হয় না, ঐ কথা মনে উঠে।
দেখিতে না দেখে আঁখি ইত্যাদি --- শ্যাম ছাড়া অন্য কিছই চোখে পড়ে না, সর্ব্বত্র শ্যাম-স্ফুর্ত্তি হয় ; মুখে ভ্রমক্রমেও অন্য কোন কথা বাহির হয় না।
হিয়ার আরতি --- অন্তরের আর্ত্তি অথবা অনুরাগ।
*********************