কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৬৯৩ শকাব্দে (১১৭৮ বঙ্গাদে বা ১৭৭১খৃষ্টাব্দে) পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ দ্বারা ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯ খৃষ্টাব্দে) সম্পাদিত পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” এর ১৫২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ১৩২৭ বঙ্গাব্দের চৈত্র মাসে (১৯২০) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তাঁর সংগ্রহের ৪২৪টি পুথি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর হাতে দান করেন। এই পুথিটি দেশবন্ধুর সেই দান করা পুথিগুলির মধ্যে একটি।
সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি।
কহিব সকল কথা জাগিব রজনী॥
আপনি কহিব আমি আপন বসত।
গৃহ মাঝে লোক লাজে গোঁয়াইব কত॥
নিশি দিশি মনে মোর উঠে যতখানি।
না দেখিলে যত হএ বুঝহ আপনি॥
কুহু নিশি সময়ে পাইলাম তোমার লাগ।
প্রকাশিব মনে মোর যত অনুরাগ॥
বিরলে পাইলুঁ তোমা ছাড়িব কেমনে।
লুকাঞা রাখিব তোমা যৌবনের বনে॥
কেবল পিরিতিময় রসের মুরতি।
এক নিবেদন নাথ ধরিবে আরতি॥
কুচন্দন মাঝে সুরুজ গজমোতি।
আজুকার মানে উদয় না করিব রাতি॥
একে অবলা নারী তাহে পরাধিনী।
তিলেক মরিএ তোমার বিচ্ছেদ কথা শুনি॥
মরিলে সন্ধান নাহিঁ নাহিঁ সমাধান।
জ্ঞানদাসের বাণী পাষাণে নিশান॥
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৭০পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি।
কহিব সকল কথা জাগিব রজনী॥
আপনি কহিব আমি আপন বসত।
গৃহ মাঝে লোক লাজে গোঁয়াইব কত॥
নিশি দিশি মনে মোর উঠে যত খানি।
না দেখিলে যত হএ বুঝহ আপনি॥
কুহু নিশি সময়ে পাইলাম তোমার লাগ।
প্রকাশিব মনে মোর যত অনুরাগ॥
বিরলে পাইলুঁ তোমা ছাড়িব কেমনে।
লুকাঞা রাখিব তোমা যৌবনের বনে॥
কেবল পিরিতিময় রসের মুরতি।
এক নিবেদন নাথ ধরিবে আরতি॥
কুচন্দন মাঝে সুরুজ গজমোতি।
আজুকার মানে উদয় না করিব রাতি॥
একে অবলা নারি তাহে পরাধিনী।
তিলেক মরিএ তোমার বিচ্ছেদ কথা শুনি॥
মরিলে সন্ধান নাহিঁ নাহিঁ সমাধান।
জ্ঞানদাসের বাণী পাষাণে নিশান॥
টীকা ---
আপন বসত --- নিজে কেমন ভাবে বাস করি সেই কথা।
কুহুনিশি--অমাবস্যার গভীর রাত্রিতে।
তোমার লাগ--তোমার সঙ্গ।
কুচন্দন মাঝে সুরুজ গজমোতি --- বক্ষে চন্দন রূপ তারকাবৃন্দ রহিয়াছে, আর তাহার মধ্যস্থলে যে গজমুক্তা হারের মধ্যে রহিয়াছে তাহা যেন সূর্য্য।
আজুকার মানে উদয় না করিব রাতি --- আজিকার রাত্রিতে যেন আর সূর্যের উদয় না হয় --- রাত্রি যেন অনন্ত হয়। মানে শব্দ মেনে ( অব্যয় ) শব্দের রূপান্তর।
*********************