কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সজনি কি আর লোকের ভয়
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সজনি, কি আর লোকের ভয়।
ও চাঁদ বদনে, নয়ন ভুলিল, আর মনে নাহি লয়॥
অপযশ ঘোষণা যাক দেশে দেশে,
            সে মোর চন্দন চুয়া॥
শ্যামের রাঙা পায় এ তনু সঁপেছি,
            তিল তুলসীদল দিয়া॥
কি মোর সরম, ঘর ব্যবহার তিলেক না সহে গায়।
জ্ঞানদাস কহে, এ তনু নিছিনু শ্যামের ও রাঙা পায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^