কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
সই পরখি বুঝিনু কাজে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
সই পরখি বুঝিনু কাজে।
বিনি অপরাধে সাধিলে বাদ
জগত ভরিল লাজে॥ ধ্রু॥
সে সব পীরিতি সাদর আরতি
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব এমন জানিয়া
এখন যায় পরাণে॥
সহজে অবলা আগু অনুসারে
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস বলে সময় বুঝিতে
কে যেন এমন আছে॥
বিনি অপরাধে সাধিলে বাদ
জগত ভরিল লাজে॥ ধ্রু॥
সে সব পীরিতি সাদর আরতি
সদাই পড়িছে মনে।
প্রেম পরাভব এমন জানিয়া
এখন যায় পরাণে॥
সহজে অবলা আগু অনুসারে
না জানি কি হয় পাছে।
জ্ঞানদাস বলে সময় বুঝিতে
কে যেন এমন আছে॥
টীকা ---
সাধিলে বাদ----প্রতিকূলতা সাধিলে।
প্রেম পরাভব --- প্রেমের পরাজয়।
আগু অনুসারে --- আগাইয়া যায়, পরে কি হইবে ভাবিয়া দেখে না।
*********************
সাধিলে বাদ----প্রতিকূলতা সাধিলে।
প্রেম পরাভব --- প্রেমের পরাজয়।
আগু অনুসারে --- আগাইয়া যায়, পরে কি হইবে ভাবিয়া দেখে না।
*********************
