কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বন্ধু এমনি হইলে কেন তুমি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বন্ধু এমনি হইলে কেন তুমি।
ডাকে না ফিরিয়া চাও,     মুখানি নামায়া যাও,
না জানি কি দোষ কৈলাম আমি॥
এত যদি জান শ্যাম,     অভাগীরে হল্যে বাম
তবে কেন কৈলে প্রেমখানি।
প্রেমেতে ভিজায়া মোরে,     প্রেমে কৈলে জরজরে
এখন পরাণে টানাটানি॥
যখনি আমার লাগি,     কদম্বে রহিতে জাগি
তৃষ্ণা পেলে নাহি পিতে পাণি।
সে বন্ধু এমন কেনে,     না চাইলে নয়ানের কোণে
অব দোষ ক্ষেম নাথ,     অভাগীরে কর সাথ
ক্ষানদাসের রাখহ পরাণি॥

টীকা ---
অভাগীরে কর সাধ --- এই অভাগিনীকে সাথে লও, তাহাকে সঙ্গ দাও।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^