কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কনকাচল যব ছায়া ছাড়ল
কনকাচল যব ছায়া ছোড়ল

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কনকাচল যব     ছায়া ছাড়ল
হিমকর বরিখয়ে আগি।
দিন-ফলে দিনকর     শীত না নিবারল
হাম জীয়ব কথি লাগি॥
সজনি এহো না বুঝিয়ে বিচারে।
ধনকা আরতি নাহি     ধনপতি পুরল
জনম ভরল দুখ-ভারে॥
জনমে জনমে     হরগৌরী আরাধলুঁ
শিব ভেল শকতি-বিভোর।
কামধেনু কত     কৌতুকে পূজল
না পূরল মনোরথ মোর॥
অমিয়া সরোবরে     সাথে সিনাওল
সঙ্কট পড়ল পরাণে।
বিহি বিপরীত ভেল     ঐছন হোয়ল
জ্ঞানদাস চিতে অনুমানে॥

টীকা ---
শ্রীরাধা বিরহে ব্যাকুল হইয়া আক্ষেপ করিয়া ববিতেছেন --- কনকপর্ব্বত যখন ছায়া দিল না, চন্দ্র যখন অগ্নিবর্ষণ করে, দুর্দ্দিনের জন্য সূর্য্য যথন শীত নিবারণ করিতে পারিল না, তখন আমি প্রাণ রাখিব কি জন্য? সখি ! ইহা বিচারে বুঝিতে পারি না। ধনপতি কুবের ধনের আকাঙ্ক্ষা পূর্ণ করিলেন না, জন্ম দুঃখের ভারে পূর্ণ হইল। আমি জন্মজন্ম ধরিয়া হরগৌরীকে আরাধনা করিলাম, কিন্তু শিব তাঁহার শক্তিকে লইয়াই বিভোর হইয়া থাকিলেন ! কৌতুকে আমি কত কামধেনুকে পূজা করিলাম, কিন্তু আমার অভীষ্ট পূর্ণ হইল না। সাধ করিয়া অমিয়া সরোবরে স্নান করিলাম, ফলে কেবল প্রাণটা সঙ্কটেই পড়িল। বিধাতা বিরূপ হইলেন বলিয়াই ঐরূপ হইল---ইহা জ্ঞানদাস অনুমান করেন।

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ শ্রীরাগ॥

কনকাচল যব     ছায়া ছোড়ল
হিমকর বরিখয়ে আগি।
দিনফলে দিনকর     শীত না নিবারল
হাম জীয়ব কথি লাগি॥
সজনি এহো না বুঝিয়ে বিচারে।
ধনকা আরতি নাহি     ধনপতি পূরল
জনম ভরল দুখভারে॥ ধ্রু॥
জনমে জনমে     হরগৌরী আরাধলুঁ
শিব ভেল শকতিবিভোর।
কামধেনু কত     কৌতুকে পূজলুঁ
না পূরল মনোরথ মোর॥
অমিয়াসরোবরে     সাধে সিনাওলুঁ
সঙ্কট পড়ল পরাণে।
বিহি বিপরীত ভেল     ঐছন হোয়ল
জ্ঞানদাস চিতে অনুমানে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৭৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

কনকাচল যব   ছায়া ছাড়ল   হিমকর বরিখয়ে আগি।
দিন-ফলে দিনকর   শীত না নিবারল   হাম জীয়ব কথি লাগি॥
সজনি এহো না বুঝিয়ে বিচারে।
ধনকা আরতি নাহি   ধনপতি পূরব   জনম ভরল দুখ-ভারে॥ ধ্রু॥
জনমে জনমে   হরগৌরী আরাধলুঁ   শিব ভেল শকতি-বিভোর।
কামধেনু কত   কৌতুকে পুজল   না পূরল মনোরথ মোর॥
অমিয়া-সরোবরে   সাধে সিনাওল   সঙ্কট পড়ল পরাণে ।
বিহি বিপরীত ভেল   ঐছন হোয়ল   জ্ঞানদাস চিতে অনুমানে॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কনকাচল যব ছায়া ছোড়ল
        হিমকর বরিখয়ে আগি।
দিনফলে দিনকর শীত না নিবারল
        হাম জীয়ব কথি লাগি॥
সজনি এহো না বুঝিয়ে বিচারে।
ধনকা আরতি নাহি ধনপতি পূরল
        জনম ভরল দুখভারে॥
জনমে জনমে হরগৌরী আরাধলুঁ
        শিব ভেল শকতিবিভোর।
কামধেনু কত কৌতুকে পূজলুঁ
        না পূরল মনোরথ মোর॥
অমিয়াসরোবরে সাধে সিনাওলুঁ
        সঙ্কট পড়ল পরাণে।
বিহি বিপরীত ভেল ঐছন হোয়ল
        জ্ঞানদাস চিতে অনুমানে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^