কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
পুরুখ রতন লেখিয়া লাখগুণ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, অনুরাগ ও আক্ষেপানুরাগ, ১৮৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
পুরুখ রতন লেখিয়া লাখগুণ
দেখিয়া না দেখিলুঁ পাছে।
এঘর হইল পর সে সুখ সব দূর
এ নারীর আর কেবা আছে॥
সই কি আর বোলসি মোরে।
এ পাপ চিতে, নিতি যতেক উপজয়ে,
সে কথা কহিব কাহারে।
পিরিতি বিচ্ছেদ, মিরিতি অধিকহি,
কহিল কত কত জনে।
সে সব বচন, শ্রবণে না শুনিয়ে,
সে ফল বুঝি এ এখনে॥
মনের আগুনি, মনেতে নিভাইতে,
আপনা আপনি বুঝাই।
জ্ঞানদাস বোলে, যখন যে পড়য়ে,
সে সব সহিবারে চাই॥
দেখিয়া না দেখিলুঁ পাছে।
এঘর হইল পর সে সুখ সব দূর
এ নারীর আর কেবা আছে॥
সই কি আর বোলসি মোরে।
এ পাপ চিতে, নিতি যতেক উপজয়ে,
সে কথা কহিব কাহারে।
পিরিতি বিচ্ছেদ, মিরিতি অধিকহি,
কহিল কত কত জনে।
সে সব বচন, শ্রবণে না শুনিয়ে,
সে ফল বুঝি এ এখনে॥
মনের আগুনি, মনেতে নিভাইতে,
আপনা আপনি বুঝাই।
জ্ঞানদাস বোলে, যখন যে পড়য়ে,
সে সব সহিবারে চাই॥
টীকা ---
লেখিয়া লাখগুণ --- তাহার গুণ লাখগুণ করিয়া বলিল।
মিরিতি অধিকহি --- মৃত্যুর অধিক।
যখন যে পড়য়ে --- যখন যে অবস্থার উদ্ভব হয়।
এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
লেখিয়া লাখগুণ --- তাহার গুণ লাখগুণ করিয়া বলিল।
মিরিতি অধিকহি --- মৃত্যুর অধিক।
যখন যে পড়য়ে --- যখন যে অবস্থার উদ্ভব হয়।
এই পদটি ১৯৫৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সুহই॥
পুরুখ রতন লেখিয়া লাখ গুণ
দেখিয়া না দেখিলুঁ পাছে।
এঘর হইল পর সে সুখ সব দুর
এ নারীর আর কেবা আছে॥
সই কি আর বোলসি মোরে।
(এ) পাপ চিতে নিতি যতেক উপজয়ে
সে কথা কহিব কাহারে॥ ধ্রু॥
পিরিতি-বিচ্ছেদ মিরিতি অধিকহি
কহিল কত কত জনে ।
সে সব বচন শ্রবণে না শুনিয়ে
সে ফল বুঝিএ এখনে ॥
মনের আগুনি মনেতে নিভাইতে
আপনা আপনি বুঝাই।
জ্ঞানদাস বোলে যখন যে পড়য়ে
সে সব সহিবারে চাই ॥
*********************
পুরুখ রতন লেখিয়া লাখ গুণ
দেখিয়া না দেখিলুঁ পাছে।
এঘর হইল পর সে সুখ সব দুর
এ নারীর আর কেবা আছে॥
সই কি আর বোলসি মোরে।
(এ) পাপ চিতে নিতি যতেক উপজয়ে
সে কথা কহিব কাহারে॥ ধ্রু॥
পিরিতি-বিচ্ছেদ মিরিতি অধিকহি
কহিল কত কত জনে ।
সে সব বচন শ্রবণে না শুনিয়ে
সে ফল বুঝিএ এখনে ॥
মনের আগুনি মনেতে নিভাইতে
আপনা আপনি বুঝাই।
জ্ঞানদাস বোলে যখন যে পড়য়ে
সে সব সহিবারে চাই ॥
*********************
