কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
রাধা মাধব নীপ মূলে
রাধামাধব নীলমূলে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, দানলীলা, ২০২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাধা মাধব নীপ মূলে।
কেলি-কলারস দান ছলে॥
দুহুঁ দোহাঁ দরশই নয়ন-বিভঙ্গ।
পুলকে পুরল তনু জরজর অঙ্গ॥
দূরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপ-মূলে লুঠই রাই॥
দোহেঁ দোহেঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর॥
দুহুঁজন হৃদয়ে মদন পরকাশ।
জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
সখীগণের প্রতি শ্রীরাধার উক্তি
॥ মঙ্গল॥

রাধামাধব নীপমূলে।
কেলিকলারসদান ছলে॥
দুহুঁ দোহাঁ দরশই নয়নবিভঙ্গ।
পুলকে পূরল তনু, জরজর অঙ্গ॥
দূরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপমূলে লুঠই রাই॥
দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর॥
দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ।
জ্ঞানদাস দুরে হেরি বাঢ়ল উল্লাস॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
॥ মঙ্গল॥

রাধামাধব নীপ-মূলে।
কেলি-কলা-রসদান ছলে॥
দুহুঁ দোহাঁ দরশই নয়ন-বিভঙ্গ।
পুলকে পূরল তনু, জরজর অঙ্গ॥
দুরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপ-মূলে লুঠই রাই॥
দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর॥
দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ।
জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাধামাধব নীলমূলে। @
কেলিকলারসদান ছলে॥
দুহুঁ দোঁহা দরশই নয়ন বিভঙ্গ।
পুলকে পূরল তনু জর জর অঙ্গ॥
দূরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপমূলে লুঠই রাই॥
দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর॥
দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশয
জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস॥

@ --- এখানে “নীলমূলে”-ই দেওয়া রয়েছে এই গ্রন্থে।
--- মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৬শ পল্লব, দান-লীলা, ১৪০৫-নং পদসংখ্যা, ৩৭৪-পৃষ্ঠায় এইরূপে অজ্ঞাত কবির ভণিতাহীন পদ হিসেবে দেওয়া রয়েছে।
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

॥ মঙ্গল॥

রাধামাধব নীপ-মূলে।
কেলি-কলা রস-দান ছলে॥
দুহুঁ দোহাঁ দরশই নয়ন-বিভঙ্গ।
পুলকে পূরল তনু জরজর অঙ্গ॥
দুরে গেল সখিগণ সহিতে বড়াই।
নিভৃত নীপ-মুলে লুঠই রাই॥
দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর।
চান্দ মিলল জনু লুবধ চকোর॥
দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ।
সখিগণ হেরি দুরে বাঢ়ল উল্লাস॥

এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৬৭-নং পদসংখ্যা, ৩৫৭-পৃষ্ঠায় এইরূপে গোবিন্দদাস ভণিতায় দেওয়া রয়েছে। এখানে পদের প্রথম দুটি কলি হুবহু এক। পরে পংক্তিগুলিতে ভিন্নতা রয়েছে।
---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

॥ ভুপালী॥

রাধামাধব নীপ-মূলে।
কেলি-কলা-রস দান ছলে॥
দুরে গেও সখিগণ সহিতে বড়াই।
নিভৃত-নীপ মূলে বৈঠল রাই॥
ভুজে ভুজে বেঢ়ি দোঁহার বয়ন বয়ন।
কমলে মধুপ যেন হইল মিলন॥
দোঁহার অধর-মধু দোঁহে করু পান।
নিজ অঙ্গে দিল রাই ঘন-রস দান॥
মীলল দুহুঁ জন পূরল আশ।
আনন্দে সেবই গোবিন্দদাস॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^