কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
গুরুজন বচনহি গোপ যুবতীগণ
গুরুজন বচনহিঁ গোপ-যুবতীগণ

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নৌকা বিলাস, ২০৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গুরুজন বচনহি     গোপ-যুবতীগণ
লেই যজ্ঞঘৃত থোর।
রাইক সঙ্গে     চলু নব নাগরী
পন্থহি ভাবে বিভোর॥
কৈছনে হেরব     নাগর-শেখর
কৈছে মনোরথ পুব।
ঐছন গোবর্দ্ধন     বনে আয়ল
জানল নাগব শূব॥
মানস সুরধুনী     দুকুল পাথার হেরি
কৈছে হোয়ব ইহ পার।
প্রাবৃট সময়ে     গগনে ঘন গরজই
ঘরতর পবন সঞ্চার॥
দূরহি নেহারত     শ্যাম সুধাকর
তরণী লেই মিলুঁ ঠাম।
হেরি উলসিত মতি     সবহু কলাবতী
জ্ঞান কহে পূরল কাম॥

টীকা ---
মানস সুরধুনী --- গোবর্দ্ধন গ্রামের মানসীগঙ্গা নামে বিরাট সরোবর।

ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৩৮০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দানলীলা
॥ তুড়ী মিশ্র গৌরী - তেওট॥

গুরুজন বচনহিঁ,     গোপ-যুবতীগণ,
লেই যজ্ঞ ঘৃত থোর।
রাইক সঙ্গে,     চলু নব নাগরী,
পন্থহি ভাবে বিভোর॥
কৈছনে হেরব,     নাগর-শেখর,
কৈছে মনোরথ পূর।
ঐছন গোবর্ধন,     বনে আয়ল,
জানল নাগব শূর॥
মানস সুরধুনী,     দুকুল পাথার হেরি,
কৈছে হোয়ব ইহ পার।
প্রাবিট সময়ে,     গগনে ঘন গরজই,
খরতর পবন সঞ্চার॥
দূরহি নেহারত,     শ্যাম সুধাকর,
তরণী লেই মিলুঁ ঠাম।
হেরি উলসিত মতি,     সবহু কলাবতী,
জ্ঞান কহে (গোপীর) পূরল কাম॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১৬৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গুরুজন বচনহি     গোপ যুবতীগণ
লেই যজ্ঞঘৃত থোর।
রাইক সঙ্গে     চলু নব নাগরী
পন্থহি ভাবে বিভোর॥
কৈছনে হেরব     নাগর-শেখর
কৈছে মনোরথ পূর।
ঐছন গোবর্ধন     বনে আয়ল
জানল নাগব শূর॥
মানস সুরধুনী     দু কুল পাথার হেরি
কৈছে হোয়ব ইহ পার।
প্রাবৃট সময়ে     গগনে ঘন গরজই
খরতর পবন সঞ্চার॥
দূরহি নেহারত     শ্যাম সুধাকর
তরণী লেই মিলুঁ ঠাম।
হেরি উলসিত মতি     সবহু কলাবলী
জ্ঞান কহে পূরল কাম॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪৭১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকাবিলাস।

গুরুজন বচনহি     গোপ যুবতীগণ
লেই যজ্ঞঘৃত থোর।
রাইক সঙ্গে     চলু নব নাগরী
পন্থহি ভাবে বিভোর॥
কৈছনে হেরব     নাগর-শেখর
কৈছে মনোরথ পূর।
ঐছন গোবর্ধন     বনে আয়ল
জানল নাগব শূর॥
মানস সুরধুনী     দু কুল পাথার হেরি
কৈছে হোয়ব ইহ পার।
প্রাবৃট সময়ে     গগনে ঘন গরজই
খরতর পবন সঞ্চার॥
দূরহি নেহারত     শ্যাম সুধাকর
তরণী লেই মিলুঁ ঠাম।
হেরি উলসিত মতি     সবহু কলাবলী
জ্ঞান কহে পূরল কাম॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^