কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কহইতে সো ধনি বচন না শুন
কহইতে সো ধনী বচন না শুন

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ৪০০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
॥ ধানশী॥

কহইতে সো ধনি বচন না শুন।  পহিল সম্ভাষে পুছয়ে নাহি পুন॥
আন পর নাই যাই যব পাশে।  আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব! তুহুঁ সুচতুর।  কিয়ে বিধি পরসন কিয়ে প্রতিকূল॥ ধ্রু॥
লাজ লাজাই কহলু পুন বেরি।  যতনহি নয়নকোণে নাহি হেরি॥
মুকুলিত উরজ কুসুম নাহি ভেল।  হেরি হেরি ভ্রমর নিরাশ ভই গেল॥
কুবলয় কর চির চিকুর চিয়ার।  কিয়ে পরখিত কিয়ে ভাব বুঝাব॥
অপরশে আন সঞে প্রিয়সখী-সঙ্গে।  জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গে॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ১ম শাখার, ৪র্থ পল্লব শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ৮১ নং পদসংখ্যা, ৬১-পৃষ্ঠা থেকে নেওয়া।

॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনি বচন না শূন।
পহিল সম্ভাষে পুছই নাহি পূন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাসি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥
লাজে লাজাই কহলু এক বেরি।
যতনহি নয়ন-কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ-কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কুবলয় কর চির চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপর সে আন সঞে প্রিয়সখি সঙ্গে।
জ্ঞানদাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের নায়িকার পূর্ব্বরাগ, ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পুছই নাহি পুনঃ॥
আনপরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥ ধ্রু
লাজ লাজাই কহনু এক বেরি।
যতনেহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কুবলয়কর চীর চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপরসে আন সঞে প্রিয় সখী সঙ্গে।
জ্ঞানদাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, সংগীত-সার-সংগ্রহ, ১ম খণ্ড, ১৭০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ।

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পুছই নাহি পুনঃ॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥
লাজ লাজাই কহনু এক বেরি।
যতনেহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কুবলয়কর চীর চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপরসে আন সঞে প্রিয় সখী সঙ্গে।
জ্ঞানদাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়িকার পূর্ব্বরাগ।

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পূছই নাই পুনঃ॥ আন
পরথাই যাই যব পাশে। আন সম্ভাষি
আন পরিহাসে॥ শুন শুন মাধব তুহুঁ
সুচতুর। কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতি-
কূল॥ লাজ লাজাই কহনু এক বেরি।
যতনেহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল। হেরি
হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥ কুবলয়কর
চীর চিকুর চিয়াব। কিয়ে পরকিত কিয়ে
ভাব বুঝাব॥ অপরসে আন সঞে প্রিয় সখী
সঙ্গে। জ্ঞানদাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পুছা নাই পুন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥
লাজ লাজাই কহনু এক বেরি।
যতনেহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কুবলয়কর চীর চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপরসে আন সঞে প্রিয় সখী সঙ্গে।
জ্ঞানদাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ২৬৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
॥ শ্রীরাগ - তেওট॥

কহইতে সো ধনি বচন না শুন।
পহিল সম্ভাষে পুছই নাই পূন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকুল॥
লাজে লাজাই কহলুঁ এক বেরি।
যতনেহি নয়ন-কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কুবলয় কর চীর চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপরসে আন সঞে প্রিয়সখি সঙ্গে।
জ্ঞান দাস কহে বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ১৮৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পুছা নাই পুন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকুল॥
লাজ লাজাই কহনু এক বেরি।
যতনেহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত করজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
করকুবলয় চীর চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপবসে আন সঞে প্রিয় সখী সঙ্গে।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনী বচন না শূন।
পহিল সম্ভাষে পুছয়ে নাহি পূন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥
লাজ লাজাই কহলুঁ এক বেরি।
যতনহি নয়নকোণে নাহি হেরি॥
মুকুলিত সহকার কুসুম না ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
করকুবলয় চীর চিকুর ছোঁয়ায়ে।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝায়ে॥
অপসরে আন সঞে প্রিয় সখী সঙ্গ।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দূতীর উক্তি ॥ শ্রীরাগ॥

কহইতে সো ধনি বচন না শূন।
পহিল সম্ভাষে পুছই নাহি পূন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল॥
লাজে লাজাই কহলুঁ এক বেরি।
যতনহি নয়ন-কোণে নাহি হেরি॥
মুকুলিত সহকার কুসুম না ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
কর-কুবলয় চির চিকুর ছোঁয়ায়ে।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝায়ে॥
অপসরে আন সঞে প্রিয় সখী সঙ্গ।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ, ১১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কহইতে সো ধনী বচন না শুন।
পহিল সম্ভাষে পুছয়ে নাহি পুন॥
আন পর নাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব ! তুহুঁ সচতুর।
কিয়ে বিধি পরসন কিয়ে প্রতিকুল॥ ধ্রু॥
লাজ লাজাই কহলু পুন বেরি।
যতনহি নয়ন কোণে নাহি হেরি॥
মুকুলিত উরোজ কুসুম নাহি ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভই গেল॥
কুবলয় কর চির চিকুর চিয়াব।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝাব॥
অপরশে আন সঞে প্রিয়সখী-সঙ্গে।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গে॥

টীকা---
দূতী মাধবকে বলিতেছেন ----
কথা বলিতে গেলে সেই সুন্দরী (এরূপ ভাব দেখান) যেন শুনিয়াও শোনেন না। প্রথম সম্ভাষণ করিলে ফিরিয়া জিজ্ঞাসা করে না (সম্ভাষণের প্রত্যুত্তর দিবার রীতি লঙ্ঘন করে)। যখন অন্য কোন লোকজন কাছে থাকে না, তখন তাহার কাছে গেলে (তোমার সহিত মিলনের কথা না তুলিয়া) অন্য কথা বলিয়া, আমাকে অন্য বিষয় লইয়া পরিহাস করে। মাধব ! তুমি তো সুচতুর নায়ক ; তুমিই বুঝিয়া দেখ বিধাতা তোমার প্রতি প্রসন্ন না প্রতিকূল। আমি লজ্জায় লজ্জিত হইয়া পুনরায় আমার (তোমার) কাজের কথা বলিলাম। কিন্তু আমার এত যত্নকরা সত্ত্বেও সে চোখের কোণ দিয়াও আমার দিকে তাকাইল না। উরোজ বা করোজ কুসুম (উরোজ---কুচরণ কুসুম, করোজ--করোঞ্জ ফুল,) মুকুলিত হইল না, তাই দেখিয়া ভ্রমর নিরাশ হইয়া গেল। কুবলয়-কর অর্থাত হাতের নীল বর্ণের উত্পর তাহার (নীল) বসন ও (কালো) কেশ চেতন করাইয়া দেয় বা বুঝাইয়া দেয় (চিয়াব) (সে কৃষ্ণে অনুরাগিণী), ইহা প্রকৃত (পরকিত) না মনের খেয়াল (ভাব) মাত্র ? অন্য লোকের সঙ্গে সে অন্য ভাব দেখায় (অপর সে আন সঞে), কিন্তু প্রিয়সখীর সঙ্গে অন্য রকম ব্যবহার করে। সেইজন্য জ্ঞানদাস বলিতেছেন যে রাধা অনঙ্গকে বুঝিয়াছেন।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কহইতে সো ধনি বচন না শুন।
পহিল সম্ভাষে পুছই নাহি পূন॥
আন পরথাই যাই যব পাশে।
আন সম্ভাষি আন পরিহাসে॥
শুন শুন মাধব তুহুঁ সুচতুর।
কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকুল॥
লাজে লাজাই কহলুঁ এক বেরি।
যতনহি নয়নকোণে নাহি হেরি॥
মুকুলিত সহকার কুসুম না ভেল।
হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল॥
করকুবলয় চীর চিকুর ছোঁয়ায়ে।
কিয়ে পরকিত কিয়ে ভাব বুঝায়ে॥
অপসরে আন সঞে প্রিয় সখী সঙ্গ।
জ্ঞানদাস কহ বুঝল অনঙ্গ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^