কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ভুবন মোহন শ্যামচন্দ্র
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নৌকা বিলাস, ২০৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ভুবন মোহন শ্যামচন্দ্র।
ভানু-সুতা পানে চায়     হাসি হাসি কথা কয়
শুন শুন যুবতীর বৃন্দ॥ ধ্রু॥
জলের ঘুরণি বড়     তরণী আমার দড়
অশ্ব গজ কত নর নারী।
দেবতা গর্ন্ধব যত     পার করি শত শত
যুবতী যৌবন ইথে ভারি॥
উমড়িয়া শ্যাম মেঘে     ঘিরি নিল চারিদিগে
পবনে কাঁপয়ে সব তনু।
ঘন উছলিছে জল     নৌকা করে টলমল
তরুণী তরণী ভার দুনু॥
আমার বচন ধর     হাতে কেরোয়াল কর
বসন ভূষণ ভার ছাড়।
নাবিকের বেতন দাও     সঘনে তরণী বাও
নহে সবে গোবিন্দ সঙর॥
শুনি সুবদনি কয়     আগে পার করি দাও
পাছে দিব যে হয়ে উচিতে।
জ্ঞানদাস কহে বাণি     আগে দিলে ভালে জানি
পাছে হয় হিতে বিপরীতে॥

টীকা ---
ভানুসুতা --- বৃষভানুসুতার পানে অথবা ভানুসুতা যমুনার পানে চায় (প্রথম অর্থই ভাল)।
উমরিয়া --- (উন্মত্ত হইয়া) অস্থির হইয়া।
পাছে হয় হিতে বিপরীতে --- মাঝ যমুনায় নাবিকের বেতন দিলে কেহ জানিতে পারিবে না ; পার হইয়া তীরে পৌঁছিলে নাবিক যদি তাহার অভিপ্রেত বেতন লইতে অগ্রসর হয় তাহা হইলে তোমাদের কলঙ্ক হইবে। সেই অন্য কবি আগেই বেতন দিতে বলিতেছেন।

ই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৩৮৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকাবিলাস
॥ বরাড়ি - মধ্যম একতালা॥

ভুবন মোহন শ্যামচন্দ্র।
ভানু-সুতা পানে চায়,     হাসি হাসি কথা কয়,
শুন শুন যুবতীর বৃন্দ॥ ধ্রু॥
জলের ঘুরণি বড়,     তরণী আমার দড়,
অশ্ব গজ কত নর নারী।
দেবতা গর্ন্ধব্ব যত,     পার করি শত শত,
যুবতী যৌবন ইথে ভারি॥
উমড়িয়া শ্যাম মেঘে,     ঘিরি নিল চারিদিগে,
পবনে কাঁপয়ে সব তনু।
ঘন উছলিছে জল,     নৌকা করে টলমল,
তরুণী তরণী ভার দুনু॥
আমার বচন ধর,     হাতে কেরোয়াল কর,
বসন ভূষণ ভার ছাড়।
নাবিকের বেতন দাও,     সঘনে তরণী বাও,
নহে সবে গোবিন্দ সঙর॥
শুনি সুবদনি কয়,     আগে পার করি দাও,
পাছে দিব যে হয়ে উচিতে।
জ্ঞানদাস কহে বাণি,     আগে দিলে ভালে জানি,
পাছে হয় হিতে বিপরীতে॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমানবিহারী মজুমদার সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন "পাঁচশত বত্সরের পদাবলী ১৪১০-১৯১০" এর ১৬৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

ভুবন-মোহন শ্যামচন্দ্র।
ভানুসুতা পানে চায়     হাসি হাসি কথা কয়
শুন শুন যুবতীর বৃন্দ॥
জলের ঘুরণি বড়     তরণী আমার দড়
অশ্ব গজ কত নর নারী।
দেবতা গর্ন্ধব যত     পার করি শত শত
যুবতী যৌবন ইথে ভারি॥
উমড়িয়া শ্যাম মেঘে     ঘিরি নিল চারিদিগে
পবনে কাঁপয়ে সব তনু।
ঘন উছলিছে জল     নৌকা করে টলমল
তরুণী তরণী ভার দুনু॥
আমার বচন ধর     হাতে কেরোয়াল কর
বসন ভূষণ ভার ছাড়।
নাবিকের বেতন দাও     সঘনে তরণী বাও
নহে সবে গোবিন্দ সঙর॥
শুনি সুবদনি কয়     আগে পার করি দাও
পাছে দিব যে হয়ে উচিত।
জ্ঞানদাস কহে বাণি     আগে দিলে ভালে জানি
পাছে হয় হিতে বিপরীত॥

ই পদটি ১৯৬১ সালে প্রকাশিত বিমান বিহারী মজুমদার সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “ষোড়শ শতাব্দীর পদাবলী-সাহিত্য” এর ৪৭৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকাবিলাস।

ভুবন-মোহন শ্যামচন্দ্র।
ভানুসুতা পানে চায়     হাসি হাসি কথা কয়
শুন শুন যুবতীর বৃন্দ॥
জলের ঘুরণি বড়     তরণী আমার দড়
অশ্ব গজ কত নর নারী।
দেবতা গর্ন্ধব্ব যত     পার করি শত শত
যুবতী যৌবন ইথে ভারি॥
উমড়িয়া শ্যাম মেঘে     ঘিরি নিল চারিদিগে
পবনে কাঁপয়ে সব তনু।
ঘন উছলিছে জল     নৌকা করে টলমল
তরুণী তরণী ভার দুনু॥
আমার বচন ধর     হাতে কেরোয়াল কর
বসন ভূষণ ভার ছাড়।
নাবিকের বেতন দাও     সঘনে তরণী বাও
নহে সবে গোবিন্দ সঙর॥
শুনি সুবদনি কয়     আগে পার করি দাও
পাছে দিব যে হয়ে উচিত।
জ্ঞানদাস কহে বাণি     আগে দিলে ভালে জানি
পাছে হয় হিতে বিপরীত॥

ই পদটি ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ দ্বারা প্রকাশিত, ডঃ দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদসঙ্কলন" গ্রন্থের এর ১৭০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানলীলা ও নৌকালীলা

ভুবন মোহন শ্যামচন্দ্র।
ভানুসুতা পানে চায়     হাসি হাসি কথা কয়
শুন শুন যুবতীর বৃন্দ॥
জলের ঘুরণি বড়     তরণী আমার দড়
অশ্ব গজ কত নর নারী।
দেবতা গর্ন্ধব যত     পার করি শত শত
যুবতী যৌবন ইথে ভারি॥
উমড়িয়া শ্যাম মেঘে     ঘিরি নিল চারি দিগে
পবনে কাঁপয়ে সব তনু।
ঘন উছলিছে জল     নৌকা করে টলমল
তরুণী তরণী ভার দুনু॥
আমার বচন ধর     হাতে কেরোয়াল কর
বসন ভূষণ ভার ছাড়।
নাবিকের বেতন দাও     সঘনে তরণী বাও
নহে সবে গোবিন্দ সঙর॥
শুনি সুবদনি কয়     আগে পার করি দাও
পাছে দিব যে হয়ে উচিত।
জ্ঞানদাস কহে বাণি     আগে দিলে ভালে জানি
পাছে হয় হিতে বিপরীত॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^