কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একি দায় দেখ দেখ ওগো বড়ি মা
একি দায় দেখ দেখ ওগো বুড়ি মা

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নৌকা বিলাস।
॥ মল্লার॥

একি দায় দেখ দেখ ওগো বড়ি মা।
জীরণ শীরণ,     আয়স ভিন্ন,
অতি পুরাতন না॥
অথির নীর,     গভীর ধীর,
অগাধ নাহিক থা।
বিধির ঘটন,     আসিয়া পবন,
উপজিল বহু বা॥
পাইয়া আশ্রয়,     দিয়া জয় জয়,
যমুনা কাড়িছে রা।
কল কল কল,     হিল্লোল কল্লোল,
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে,     তুলিয়া ফেলিছে,
চলবল স্রোতসা।
জ্ঞানদাসের,     কেবল ভরসা,
ও রাঙ্গা দুখানি পা॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নৌকা বিহার।
॥ মল্লার॥

একি দায় দেখ দেখ ওগো বড়ি মা।
জীরণ শীরণ,     আয়স ভিন্ন,
অতি পুরাতন না॥
অথির নীর,     গভীর ধীর,
অগাধ নাহিক থা।
বিধির ঘটন,     আসিয়া পবন,
উপজিল বহু বা॥
পাইয়া আশ্রয়,     দিয়া জয় জয়,
যমুনা কাড়িছে রা।
কল কল কল,     হিল্লোল কল্লোল,
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে,     তুলিয়া ফেলিছে,
চলবল স্রোতসা।
জ্ঞানদাসের,     কেবল ভরসা,
ও রাঙ্গা দুখানি পা॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নৌকা-বিহার।
॥ মল্লার॥

একি দায় দেখ দেখ ওগো বড়ি মা।
জীরণ শীরণ আয়স ভিন্ন, অতি পুরাতন
না॥ অথির নীর, গভীর ধীর, অগাধ নাহিক
থা। বিধির ঘটন, আসিয়া পবন, উপজিল
বহু বা॥ পাইয়া আশ্রয়, দিয়া জয় জয়,
যমুনা কাড়িছে রা। কল কল কল, হিল্লোল
কল্লোল, দেখিয়া হালিছে গা॥ হেলিছে
দুলিছে, তুলিয়া ফেলিছে, চলবল স্রোতসা।
জ্ঞানদাসের, কেবল ভরসা, ও রাঙ্গা
দুখানি পা॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নৌকাবিহার।
॥ মল্লার॥

একি দায় দেখ দেখ ওগো বুড়ি মা।
জীরণ শীরণ,     আয়স ভিন্ন,
অতি পুরাতন না॥
অথির নীর,     গভীর ধীর,
অগাধ নাহিক থা।
বিধির ঘটনা,     আসিয়া পবন,
উপজিল বহু বা॥
পাইয়া আশ্রয়,     দিয়া জয় জয়,
যমুনা কাড়িছে রা।
কল কল কল,     হিল্লোল কল্লোল,
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে,     তুলিয়া ফেলিছে,
চলবল স্রোতসা।
জ্ঞানদাসের,     কেবল ভরসা,
ওরাঙ্গা দুখানি পা॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, নৌকা বিলাস, ২০৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

একি দায় দেখ দেখ ওগো বড়ি মা।
জীরণ শীরণ,     আয়স ভিন্ন,
অতি পুরাতন না॥
অথির নীর,     গভীর ধীর,
অগাধ নাহিক থা।
বিধির ঘটন,     আসিয়া পবন,
উপজিল বহু বা॥
পাইয়া আশ্রয়,     দিয়া জয় জয়,
যমুনা কাড়িছে রা।
কল কল কল,     হিল্লোল কল্লোল,
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে,     তুলিয়া ফেলিছে,
চলবল স্রোতসা।
জ্ঞানদাসের আশা     কেবল ভরসা,
ও রাঙা দুখানি পা॥

টীকা ---
জীরণ শীরণ --- জীর্ণ শীর্ণ।
আয়স ভিন্ন --- লোহার কাঠিগুলি খুলিয়া গিয়াছে।
কাড়িছে রা --- শব্দ করিতেছে।
হালিছে গা --- গা কাঁপিতেছে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২১৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকা-বিহার
॥ মল্লার॥

একি দায় দেখ দেখ ওগো বুড়ি মা।
জীরন শীরণ     আয়স ভিন্ন
অতি পুরাতন না॥
অথির নীর     গভীর ধীর
অগাধ নাহিক থা।
বিধির ঘটনা     আসিয়া পবন
উপজিল বহু বা॥
পাইয়া আশ্রয়     দিয়া জয় জয়
যমুনা কাড়িছে রা।
কল কল কল     হিল্লোল কল্লোল
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে     তুলিয়া ফেলিছে
চলবল স্রোতসা।
জ্ঞানদাসের     কেবল ভরসা
ও রাঙ্গা দুখানি পা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^