কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
দৃমিকি দৃমিকি তাতা থৈয়া থৈয়া মাদল মৃদঙ্গ বাজে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দৃমিকি দৃমিকি তাতা থৈয়া থৈয়া মাদল মৃদঙ্গ বাজে।
চৌদিগে গোপিনী মঙ্গল গাওত মাঝে শ্যাম নগর সাজে॥
রবাব দোতারা, বাজে স্বপ্তস্বরা, সুঘন রমণী হাতে।
মরুজা মন্দিরা ডম্ফখঞ্জরি সুমেলি করিয়া তাথে॥
কিশোরা কিশোরী নাচে ফিরি ফিরি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম।
বলয়া কিঙ্কিনি করে রণরণি রাই নাচে শ্যাম বাম॥
দেই করতালি, বলে ভালি ভালি গাওত মধু রসাল।
জ্ঞানদাস চিত হয়্যা উনমত সঙ্গে ধরে চলু তাল॥

টীকা ---
রবাব --- রুদ্রবীণা।
সুঘন রমণী হাতে --- রমণীরা ঘন হইয়া দাঁড়াইয়াছেন, তাঁহাদের হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র।
*********************