কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কলপ তরুর যায় মদনমোহন রায়
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
কলপ তরুর ছায় মদনমোহন রায়
বামে ধনি উজোর বদন।
বিজুরি জিনিয়া গা ঠমকি ফেলিছে পা
গোপী নাচে কব়্যাছে মগন॥
নানা তানা নানা নানা গান করে গোপী সব
মৃদঙ্গ বাজয়ে অনুপাম।
রাধার বদন হেরি অতি রসে ফিরি ফিরি
নাচত নবঘন শ্যাম॥
আনন্দে নাহিক ওর সব সখিগণ ভোর
কুন্দলতা আনন্দে হিল্লোল।
দুহুঁ দুহাঁর মুখ হেরি নাচত ফিরি ফিরি
জলধরে বিজুরি উজোর॥
আজু কুঞ্জে নব রাস দুহুঁ দুহাঁর মুখে হাস
প্রেমানন্দে হল্য বরিষণ।
জ্ঞানদাসেতে ভনে বড় হরষিত মনে
ভাসিতে লাগিল বৃন্দাবন॥
*********************
বামে ধনি উজোর বদন।
বিজুরি জিনিয়া গা ঠমকি ফেলিছে পা
গোপী নাচে কব়্যাছে মগন॥
নানা তানা নানা নানা গান করে গোপী সব
মৃদঙ্গ বাজয়ে অনুপাম।
রাধার বদন হেরি অতি রসে ফিরি ফিরি
নাচত নবঘন শ্যাম॥
আনন্দে নাহিক ওর সব সখিগণ ভোর
কুন্দলতা আনন্দে হিল্লোল।
দুহুঁ দুহাঁর মুখ হেরি নাচত ফিরি ফিরি
জলধরে বিজুরি উজোর॥
আজু কুঞ্জে নব রাস দুহুঁ দুহাঁর মুখে হাস
প্রেমানন্দে হল্য বরিষণ।
জ্ঞানদাসেতে ভনে বড় হরষিত মনে
ভাসিতে লাগিল বৃন্দাবন॥
*********************
