কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে।
রসের দীপিকা জ্বলে ললিতার হাথে॥
আগে শ্যাম মাঝে রাই গমন মাধুরি।
তার পিছে দীপ হাতে ললিতা সুন্দরি॥
আগমনে উত্তরিল যমুনার কুলে।
নাসিকা মাতিয়া গেল নানা গন্ধ ফুলে॥
ফুল তুলিবারে কৃষ্ণ তরু পানে চায়।
সে ফুল পড়য়ে আসি রাধিকার পায়॥
রাধার মনের মান ভাঙ্গিবার তরে।
পথে ফুল বিছাইয়া দিলেন নাগরে॥
ফুলের উপরে রাই চরণ দিঞা যায়।
ঢলিয়া ঢলিয়া পড়ে নাগরের গায়॥
বৃন্দাবনে রসরঙ্গে আনন্দে মগন।
জ্ঞানদাসেতে মাগে চরণে শরণ॥

টীকা ---
বিজই --- গমন করে।
রসের দীপিকা --- সুন্দর মশাল।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^