কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বিহরিত রাসে রসিক বলরাম
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসলীলা
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মূরছিত কত শত কাম॥
কত শত নব নাগরী অনুপাম।
অবিরত সেবই পূরু মন কাম॥
শীত কলেবর মনোহর ধাম।
জগমন রমইতে যাকর নাম॥
তাই রস আবেশে ভঙ্গী ভঙ্গী সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগ্রাম॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম॥
কত শত নব নাগরী অনুপাম।
অবিরত সেবই পূরু মন কাম॥
শীত কলেবর মনোহর ধাম।
জগমন রমইতে যাকর নাম॥
তাই রস আবেশে ভঙ্গী ভঙ্গী সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগ্রাম॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মূরছিত কত শত কাম॥
কত শত নব নাগরী অনুপাম।
অবিরত সেবই পূরু মন কাম॥
শীত কলেবর মনোহর ধাম।
জগমন রমইতে যাকর নাম॥
তাই রস আবেশে ভঙ্গী সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগ্রাম॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম। রূপ
হেরি মূরছিত কত শত কাম॥ কত শত
নব নাগরী অনুপাম। অবিরত সেবই পূরু
মন কাম॥ শীত কলেবর মনোহর ধাম।
জগমন রমইতে যাকর নাম॥ তাই রস
আবেশে ভঙ্গী ভঙ্গী সুঠাম। কি কহব
জ্ঞান পহুঁক গুণগ্রাম॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রাস, ২১৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিহরতি রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম॥
কত শত নব নাগরী অনুপাম।
অবিরত সেবই পুরু মন কাম॥
সিত কলেবর মনোহর ধাম।
জগজন রমইতে যাকর নাম॥
তাই রস-আবেশে ভঙ্গী সুঠাম।
কি কহব জ্ঞান পহুক গুণ গ্রাম॥

টীকা ---
সিত --- শুভ্র।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২১৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মূরছিত কত শত কাম॥
কত শত নব নাগরী অনুপাম।
অবিরত সেবই পূরু মন কাম॥
শীত কলেবর মনোহর ধাম।
জগমন রমইতে যাকর নাম॥
তাই রস আবেশে ভঙ্গী সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগ্রাম॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বলরামের রাসযাত্রা
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম॥
কত শত নব নাগরি অনুপাম।
অবিরত সেবই পূরু মনকাম॥
সিত কলেবর মনোহর ধাম।
জগজন রমইতে যাকর নাম॥
তঁহি রস আবেশ ভঙ্গি সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগাম॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ ভূপালী॥

বিহরিত রাসে রসিক বলরাম। রূপ হেরি মুরছিত কত শত কাম॥
কত শত নব নাগরি অনুপাম। অবিরত সেবই পূরু মন-কাম॥
সিত কলেবর মনোহর ধাম। জগজন রমইতে যাকর নাম॥
তঁহি রস-আবেশ ভঙ্গি সুঠাম। কি কহব জ্ঞান পহুঁকে গুণগাম॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বিহরিত রাসে রসিক বলরাম।
রূপ হেরি মুরছিত কত শত কাম॥
কত শত নব নাগরি অনুপাম।
অবিরত সেবই পূরু মনকাম॥
সিত কলেবর মনোহর ধাম।
জগজন রমইতে যাকর নাম॥
তঁহি রস আবেশ ভঙ্গি সুঠাম।
কি কহব জ্ঞান পহুঁক গুণগাম॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^