কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
গৃহমাঝে গৃহকর্ম্ম করে বিনোদিনী
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বংশী শিক্ষা, ২১৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গৃহমাঝে গৃহকর্ম্ম করে বিনোদিনী ।
শুনিয়া মুরলী-ধ্বনি হেন বিরহিনী ॥
রাধা বলি শ্যামের বাঁশি ডাকে ঘনে ঘনে।
উচাটন করে মন ধৈরজ না মানে॥
যতছিল গৃহকর্ম্ম করিল তুরিতে।
অনুক্ষণ লয় মন শ্যামের পিরিতে॥
ললিতা ডাকিয়া রাই কহিল যতনে।
আজু শিখিব বাঁশী মধুর বৃন্দাবনে॥
সকল গোপিনী এবে হইল মিলন।
কুলে তিলাঞ্জলি দিয়া করিল গমন॥
আলসে ললিতা অঙ্গে অঙ্গ হেলাইয়া।
পদ আধ চলে রাই পড়ে মুরছিয়া॥
খেণেকে ধরণী ধরিয়া থাকে।
শ্যাম কতদূরে বলিয়া ডাকে॥
ললিতা রহই রাইয়ের পাশে।
নিকটে শ্যাম অঙ্গের সৌরভ আইসে॥
নিকটে সৌরভ অঙ্গের পায়্যা।
কুঞ্জের গমনে চলল ধায়্যা॥
প্রবেশ করল শ্রীবৃন্দাবনে।
জ্ঞানদাস কহে মিলে দুজনে॥
টীকা ---
হেন বিরহিনী --- শ্রীরাধা বংশীধ্বনি শুনিয়া বিরহিনীর আকুল হইলেন।
খেনেকে ধরণী ধরিয়া থাকে --- কিছুক্ষণ মাটি আঁকড়াইয়া বসিয়া দম লবেন।
কুঞ্জরগমনে --- গজগমনে।
*********************
শুনিয়া মুরলী-ধ্বনি হেন বিরহিনী ॥
রাধা বলি শ্যামের বাঁশি ডাকে ঘনে ঘনে।
উচাটন করে মন ধৈরজ না মানে॥
যতছিল গৃহকর্ম্ম করিল তুরিতে।
অনুক্ষণ লয় মন শ্যামের পিরিতে॥
ললিতা ডাকিয়া রাই কহিল যতনে।
আজু শিখিব বাঁশী মধুর বৃন্দাবনে॥
সকল গোপিনী এবে হইল মিলন।
কুলে তিলাঞ্জলি দিয়া করিল গমন॥
আলসে ললিতা অঙ্গে অঙ্গ হেলাইয়া।
পদ আধ চলে রাই পড়ে মুরছিয়া॥
খেণেকে ধরণী ধরিয়া থাকে।
শ্যাম কতদূরে বলিয়া ডাকে॥
ললিতা রহই রাইয়ের পাশে।
নিকটে শ্যাম অঙ্গের সৌরভ আইসে॥
নিকটে সৌরভ অঙ্গের পায়্যা।
কুঞ্জের গমনে চলল ধায়্যা॥
প্রবেশ করল শ্রীবৃন্দাবনে।
জ্ঞানদাস কহে মিলে দুজনে॥
টীকা ---
হেন বিরহিনী --- শ্রীরাধা বংশীধ্বনি শুনিয়া বিরহিনীর আকুল হইলেন।
খেনেকে ধরণী ধরিয়া থাকে --- কিছুক্ষণ মাটি আঁকড়াইয়া বসিয়া দম লবেন।
কুঞ্জরগমনে --- গজগমনে।
*********************
