কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কহে পহুঁ বংশীধর মোর পীতবাস পর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বংশী শিক্ষা, ২১৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কহে পহুঁ বংশীধর     মোর পীতবাস পর,
গৌর অঙ্গে মাখহ কস্তুরী ।
শ্রবণে কুণ্ডল দিল,     বনমালা পরাইল,
চূড়া বাঁধে এলায়া কবরী ॥
গৌর অঙ্গুলি তোর,     সোনা বাঁধা বাঁশী মোর,
ধর দেখি রন্ধ্র রন্ধ্র মাঝে।
চরণে চরণ রাখ,     কদম্ব হিলান থাক,
তবে সে বিনোদ বাঁশী বাজে
মুরলী অধরে লেহ,     এই রন্ধ্রে ফুক দেহ,
অঙ্গুলী লোলায়া দিব আমি॥
জ্ঞানদাস এই রটে,     যা বলিলা তাই বটে
ত্রিভঙ্গ হইতে পার তুমি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^
সূচীতে . . .

মিলনসাগর