কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মুরলী শিখিলা রাধে গাও দেখি শুনি
মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বংশী শিক্ষা, ২১৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মুরলী শিখিলা রাধে গাও দেখি শুনি।
নানা রাগ আলাপনে মিশায়ে রাগিনী॥
হাসি হাসি বিনোদিনী বাঁশী নিল করে।
প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে॥
শ্যাম নটবর তাহে নাগরি মিশালে।
সুখময় শ্যামরায় বলে ভালে ভালে॥
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া।
সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া॥
রাগরাগিণী শুনি মোহিত নাগর।
শুনিয়া দিলেন তারে হার মনোহর॥
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা ।
ভুবন-মোহিনী রাধে বাঁশী বাজাইলা॥

এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৪৩৭ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মুরলী শিক্ষা
॥ বিহাগড়া - ছুটা॥

মুরলী শিখিলা রাধে গাও দেখি শুনি।
নানা রাগ আলাপনে মিশায়ে রাগিনী॥
হাসি হাসি বিনোদিনী বাঁশি নিল করে।
প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে॥
শ্যাম নটবর তাহে নাগরি মিশালে।
সুখময় শ্যামরায় বলে ভালে ভালে॥
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া।
সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া॥
রাগরাগিণী শুনি মোহিত নাগর।
শুনিয়া দিলেন তারে হার মনোহর॥
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা ।
ভুবন মোহিনী রাধে বাঁশী বাজাইলা॥

এ পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪১০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

বংশী-শিক্ষা
॥ বিহাগড়া॥

মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি।
নানা রাগ আলাপনে মিশায় রাগিণী॥
হাসি হাসি বিনোদিনী বাঁশী নিলা করে।
প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে॥
শ্যাম নটবর তাহে নাগরী মিশালে।
সুখময় শ্যামরায় বলে ভালে ভালে॥
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া।
সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া॥
রাগরাগিণী শুনি মোহিত নাগর।
শুনিয়া দিলেন তারে হার মনোহর॥
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা।
ভুবনমোহিনী রাধে বাঁশী বাজাইলা॥

এ পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বংশী-শিক্ষা
॥ বিহাগড়া॥

মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি। নানারাগ আলাপনে মিশায় রাগিনী॥
হাসি হাসি বিনোদিনী বাঁশী নিলা করে। প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে॥
শ্যাম নটবর তাহে নাগরী মিশালে। সুখময় শ্যামরায় বলে ভালে ভালে॥
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া। সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া॥
রাগরাগিনী শুনি মোহিত নাগর। শুনিয়া দিলেন তারে হার মনোহর॥
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা। ভুবনমোহিনী রাধে বাঁশী বাজাইলা॥

এ পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মুরলী শিখিবে রাধে গাও দেখি শুনি।
নানা রাগ আলাপনে মিশায় রাগিণী॥
হাসি হাসি বিনোদিনী বাঁশী নিলা করে।
প্রণাম করিয়া শ্যামে বাজায় অধরে॥
শ্যাম নটবর তাহে নাগরী মিশালে।
সুখময় শ্যামরায় বলে ভালে ভালে॥
মায়ূর মঙ্গল আর গায়ত পাহিড়া।
সুহই ধানশী আর দীপক সিন্ধুড়া॥
রাগরাগিণী শুনি মোহিত নাগর।
শুনিয়া দিলেন তারে হার মনোহর॥
জ্ঞানদাসে কহে রাই এখনি শিখিলা।
ভুবনমোহিনী রাধে বাঁশী বাজাইলা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^