কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মানিনি যামিনি ভেল অবসাদে
মানিনি যামিনী ভেল অবসাদে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

মানিনি ! যামিনী ভেল অবসাদে।
তুয়া পদ কমল,     বিমল বরদাতা,
কি দেখি না হয়ে পরসাদে॥ ধ্রু।
জনমে জনমে হাম,     তুয়া আরাধন বিনু,
আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ,     হাম তুয়া কিঙ্কর,
তবহুঁ তেজ সহবাসে॥
রূপগুণ বিহি     তুয়া নিরমাওল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর,     থোর না হেরসি,
এ মোহে কেমন অভাগে॥
অনুনয় বোলইতে,     শ্রবণে না শুনসি,
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ,     কৈছে বিছুরহ,
পূরব পিরীতিরস আশ॥



ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদ কমল,     বিমল বরদাতা,
কি দেখি না হয়ে পরসাদে॥
জনমে জনমে হাম,     তুয়া আরাধন বিনু,
আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ,     হাম তুয়া কিঙ্কর,
তবহুঁ তেজ সহবাসে॥
রূপগুণ বিহি     তুয়া নিরমাওল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর,     থোর না হেরসি,
এ মোহে কেমন অভাগে॥
অনুনয় বোলইতে,     শ্রবণে না শুনসি,
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ,     কৈছে বিছুরহ,
পূরব পিরীতিরস আশ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ কেদার॥

মানিনি যামিনী ভেল অবসাদে। তুয়া
পদ কমল, বিমল বরদাতা, কি দেখি না
হয়ে পরসাদে॥ জনমে জনমে হাম, তুয়া
আরাধন বিনু, আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ, হাম তুয়া কিঙ্কর, তবহুঁ
তেজ সহবাসে॥ রূপগুণ বিহি তুয়া নির-
মাওল, আন কি কহব তুয়া আগে। নয়নক
ওর, থোর না হেরসি, এ মোহে কেমন
অভাগে॥ অনুনয় বোলইতে, শ্রবণে না
শুনসি, লগইতে লাগু তরাস। জ্ঞানদাস
কহ, কৈছে বিছুরহ, পূরব পিরীতিরস
আশ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদ কমল,     বিমল বরদাতা,
কি দেখি না হয়ে পরসাদে॥
জনমে জনমে হাম,     তুয়া আরাধন বিনু,
আন নাহিক অভিলাষে।
তুহু মনে জানহ,     হাম তুয়া কিঙ্করী,
তবহু তেজ সহবাসে॥
রূপগুণ বিহি,     তুয়া নিরমাওল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর,     থোর না হেরসি,
এ মোহে কেমন অভাগে॥
অনুনয় বোলইতে,     শ্রবণে না শুনসি,
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ,     কৈছে বিছুরহ,
পূরব পিরীতিরস আশ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২২৮পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মানিনি যামিনি ভেল অবসাদে।
তুয়া পদ-কমল     বিমল বরদাতা
দেখি কি না হয় পরসাদে॥
জনমে জনমে হাম     তুয়া আরাধন বিনু
আন নাহিক অভিলাষে।
তুহু মনে জানহ     হাম তুয়া কিঙ্কর
তবহু যো মোহে রোষে॥
রূপ গুণ রিতি     তুয়া নিরমায়োল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর     থোর নাহি রসিয়ে
মোহে করম অভাগে॥
অনুনয় বোলাইতে     শ্রবণে না শুনসি
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ     কৈছে বিছুরহ
পূরব পিরিতি রস আশ॥

টীকা ---
যামিনি ভেল অবসাদে --- রাত্রি যে শেষ হইতে চলিল। এখনও কি মান শেষ হইল না এই ধ্বনি।
তবহু যো মোহে রোষে --- আমি তোমার দাস জানিয়াও আমার প্রতি রাগ কর কেন?
নয়নক ওর --- চোখের আড়াল।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৪৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ কেদার॥

মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদ কমল     বিমল বরদাতা
কি দেখি না হয়ে পরসাদে॥
জনমে জনমে হাম     তুয়া আরাধন বিনু
আন নাহিক অভিলাষে।
তুহু মনে জানহ,     হাম তুয়া কিঙ্করী,
তবহু তেজ সহবাসে॥
রূপগুণ বিহি,     তুয়া নিরমাওল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর,     থোর না হেরসি,
এ মোহে কেমন অভাগে॥
অনুনয় বোলাইতে,     শ্রবণে না শুনসি,
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ,     কৈছে বিছুরহ,
পূরব পিরীতি-রস আশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^