কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সখীর বচন শুনি বিদগধ নাগর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২২৮পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীর বচন শুনি,     বিদগধ নাগর,
আকুল অথির পরাণ।
তুরিহতি গমন     কয়ল রাই পাশহি,
ঢর ঢর সজল নয়ান॥
কহ সখি কৈছে মিটায়ব মান।
হামে পরিবাদ করয়ে     যত রঙ্গিণি
হাম যৈছে তুহু পরমাণ॥
তাহা বিনু নিশিদিশি,     মনে নাহি ভাওই ,
সো মুখ সতত ধিয়ান।
ও মধু বোল শ্রবণে     লাগি রহু তছু গুণ
করি হাম গান॥
এত কহি মাধব     মিললি রাই পাশ,
খাড়ি রহল তহি যাই।
ধনি দেখি মানিনি     নাগর কাতর
জ্ঞানদাস মুখ চাই॥

টীকা---
হামে পরিবাদ করয়ে যত রঙ্গিণি --- রঙ্গিণীরা রঙ্গ রাইয়ের কাছে আমার নিন্দা করে।
হাম যৈছে তুহু পরমান --- আমি যে কেমন তাহা তুমি তো ভাল জান। তুমিই তাহার প্রমাণ বা সাক্ষ্য।
মনে নাহি ভাওই --- মনে আর অন্য কিছু ভাব লাগে না।
সো মুখ সতত ধিয়ান --- সেই মুখ সর্ব্বদাই ধ্যান করি।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^