কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
করে কর মোড়ি মিনতি করু মো সঞে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই॥

করে কর মোড়ি,     মিনতি করু মো সঞে,
চরণ কমল প্রণিপাত।
কোপে কমলমুখী,     নয়নে না হেরসি,
অভিমানে অবনত মাথ॥
সুন্দরি ইথে কি মনোরথ পূর।
যাচিত রতন     তেজি পুনঃ মঙ্গল,
সো মিলন অতি দূর॥
কোকিল নাদ     শ্রবণে যব শুনবি,
তব কাঁহা রাখবি মান।
কোটি কুসুম শর,     হিয়া পর বরিখব,
তব কৈছে ধরবি পরাণ॥
মঝু এত বচনে,     তুয়া নহি আরতি,
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ     পবন যব পরশব,
তবহিঁ ত দূর মান॥
গুণ শুন ছোড় দোষ,     এক সোঙরসি,
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে,     আরতি তব ধাঙল,
অব জ্ঞানদাস দুখ লাভ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৩৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ সুহই॥

করে কর মোড়ি,     মিনতি করু মো সঞে,
চরণ কমল প্রণিপাত।
কোপে কমলমুখী,     নয়নে না হেরসি,
অভিমানে অবনত মাথ॥
সুন্দরি ইথে কি মনোরথ পূর।
যাচিত রতন     তেজি পুনঃ মঙ্গল,
সো মিলন অতি দূর॥
কোকিল নাদ     শ্রবণে যব শুনবি,
তব কাঁহা রাখবি মান।
কোটি কুসুম শর,     হিয়া পর বরিখব,
তব কৈছে ধরবি পরাণ॥
মঝু এত বচনে,     তুয়া নহি আরতি,
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ     পবন যব পরশব,
তবহিঁ ত দূর মান॥
গুণ শুন ছোড় দোষ,     এক সোঙরসি,
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে,     আরতি তব ধাঙল,
অব জ্ঞানদাস দুখ লাভ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ সুহই॥

করে কর মোড়ি, মিনতি করু মো সঞে,
চরণ কমল প্রণিপাত। কোপে কমলমুখী,
নয়নে না হেরসি, অভিমানে অবনত মাথ॥
সুন্দরি ইথে কি মনোরথ পূর। যাচিত রতন
তেজি পুনঃ মঙ্গল, সো মিলন অতি দূর॥
কোকিল নাদ শ্রবণে যব শুনবি, তব কাঁহা
রাখবি মান। কোটি কুসুম শর, হিয়া পর
বরিখব, তব কৈছে ধরবি পরাণ॥ মঝু এত
বচনে, তুয়া নহি আরতি, হিত কহিতে
কহ আন। দারুণ দক্ষিণ, পবন যব পরশব,
তবহিঁ ত দূর মান॥ গুণ শুন ছোড় দোষ,
এক সোঙরসি, নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে, আরতি তব ধাঙল, অব
জ্ঞানদাস দুখ লাভ॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই॥

করে কর মোড়ি,     মিনতি করু মো সঞে,
চরণকমল প্রণিপাত।
কোপে কমলমুখী,     নয়নে না হেরসি,
অভিমানে অবনত মাথ॥
সুন্দরি, ইথে কি মনোরথ পূর।
যাচিত রতন,     তেজি পুন মঙ্গল,
সো মিলন অতি দূর॥
কোকিল নাদ     শ্রবণে যব শুনবি,
তব কাঁহা রাখবি মান।
কোটি-কুসুমশর,     হিয়া পর বরিখব,
তব কৈছে ধরবি পরাণ॥
মঝু এত বচনে,     তুয়া নহি আরতি,
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ,     পবন যব পরশব,
তবহিঁ ত দূর মান॥
গুণ শুন ছোড় দোষ,     এক সোঙরসি,
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে,     আরতি তব ধাঙল,
অব জ্ঞানদাস দুখ লাভ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২২৯পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

করে কর জোড়ি,     মিনতি করু মো সঞে,
চরণ কমল প্রণিপাত।
কোপে কমলমুখী,     নয়নে না হেরসি,
অভিমানে অবনত মাথ॥
সুন্দরি ইথে কি মনোরথ পুর।
যাচিত রতন,     তেজি পুনঃ মঙ্গল,
সো মিলন অতি দূর॥
কোকিল নাদ,     শ্রবণে যব শুনবি,
তব কাঁহা রাখবি মান।
কোটি কুসুমশর,     হিয়া পর বরিখব,
তব কৈছে ধরবি পরাণ॥
মঝু এত বচনে,     তুয়া নহি আরতি,
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ,     পবন যব পরশব,
তবহি তব দূর মান॥
গুণগণ ছোড়ি,     দোষ এক সোঙরসি,
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে,     আরতি তব ধাওল,
অব জ্ঞানদাস দুখ লাভ॥

টীকা ---
সখী বা দূতী বলিতেছেন যে শ্রীকৃষ্ণ হাত জোড় করিয়া আমাকে কত মিনতি ও তোমার চরণকমলে প্রণিপাত জানাইল। তুমি কিছুই দেখিলে না, অভিমানে মাথা নীচু করিয়া রহিলে। সুন্দরি ! ইহাতে তোমার কি মনোরথ পূর্ণ হইবে? যে রত্ন সাধিয়া কাছে আসিয়াছিল, তাহা ত্যাগ করিলে ভাল হয় না, মিলন দূরবর্ত্তী হয়। (মদনের উদ্দীপক) কোকিলের রব যখন শুনিবে তখন মান বজায় রাখিবে কিরূপে? তোমার হৃদয়ের উপর যখন মদন কোটি কোটি বাণ নিক্ষেপ করিবে তখন তুমি প্রাণে বাঁচিবে কিরূপে ? আমার এই সব ভাল কথা তোমার মনে লাগে না, ভাল কথা বলিলে তুমি মন্দ কথা শোনাও। যখন মলয়সমীর প্রবাহিত হইয়া তোমার স্পর্শ করিবে তখন তোমার মান দূর হইবে। তুমি যেমন দয়িতের বহুগুণ ছাড়িয়া একটিমাত্র দোষ মনে করিয়া রাখ, তাহাতে কেহ তোমার নিকটে যাইবে না। এখন তোমার দারুণ নয়নের দৃষ্টি কান্তের আর্ত্তিকে বিতাড়িত করিল। ইহাতে জ্ঞানদাসের মনে দুঃখই জন্মিল।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৩৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই॥

করে কর মোড়ি     মিনতি করু মো সঞে
চরণকমল প্রণিপাত।
কোপে কমলমুখী     নয়নে না হেরসি
অভিমানে অবনত মাথ॥
সুন্দরি, ইথে কি মনোরথ পূর।
যাচিত রতন     তেজি পুন মঙ্গল
সো মিলন অতি দূর॥
কোকিল নাদ     শ্রবণে যব শুনবি
তব কাঁহা রাখবি মান।
কোটি কুসুমশর     হিয়া পর বরিখব
তব কৈছে ধরবি পরাণ॥
মঝু এত বচনে     তুয়া নহি আরতি
হিত কহিতে কহ আন।
দারুণ দক্ষিণ     পবন যব পরশব
তবহিঁত দূর মান॥
গুণ শুন ছোড় দোষ     এক সোঙরসি
নিকটহি কই না যাব।
দারুণ নয়ানে     আরতি তব ধাঙল
অবজ্ঞানদাস দুখ লাভ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^