কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
শুন শুন ধনি রমণীর মণি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২২৯পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
শুন শুন ধনি, রমণীর মণি,
না কর এতহু রোষ
নিদে অচেতন, দেখেছ স্বপন,
নহে ত কানুক দোষ
সবহু সঙ্গিনী, আছিনু ততহু,
কৈছন সেই নাহ
তোমার এমন, না বুঝি কারণ,
কাননে কাতর সেহ
শয়ন তেজিয়া, বিবহে ভেজায়ে,
চলি আইলে পুরজনে
তোমার এসব, দেখিয়া তাহার,
চমক লাগয়ে মনে
আকাশ ভাঙ্গিল, আশা না পূরল,
সকলি হইল বৃথা
হিয়ার ধাধসে, পরাণ নিকশে,
মুখে না ফুরয়ে কথা
শয়ন তেজিল, ভূমেতে শুতল,
শিরেতে আঘাত পানি
জ্ঞানদাস কয়, বিলম্ব না সয়,
ত্বরিতে গমন মানি
না কর এতহু রোষ
নিদে অচেতন, দেখেছ স্বপন,
নহে ত কানুক দোষ
সবহু সঙ্গিনী, আছিনু ততহু,
কৈছন সেই নাহ
তোমার এমন, না বুঝি কারণ,
কাননে কাতর সেহ
শয়ন তেজিয়া, বিবহে ভেজায়ে,
চলি আইলে পুরজনে
তোমার এসব, দেখিয়া তাহার,
চমক লাগয়ে মনে
আকাশ ভাঙ্গিল, আশা না পূরল,
সকলি হইল বৃথা
হিয়ার ধাধসে, পরাণ নিকশে,
মুখে না ফুরয়ে কথা
শয়ন তেজিল, ভূমেতে শুতল,
শিরেতে আঘাত পানি
জ্ঞানদাস কয়, বিলম্ব না সয়,
ত্বরিতে গমন মানি
টীকা ---
সখীরা শ্রীরাধাকে বুঝাইতেছেন যে শ্রীকৃষ্ণ সত্যই তাঁহার প্রতি বিশ্বাসঘাতকতা করেন নাই। তিনি রাধার জন্য বিরহে ব্যাকুল।
*********************
সখীরা শ্রীরাধাকে বুঝাইতেছেন যে শ্রীকৃষ্ণ সত্যই তাঁহার প্রতি বিশ্বাসঘাতকতা করেন নাই। তিনি রাধার জন্য বিরহে ব্যাকুল।
*********************
