কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কতয়ে কলাবতী পশুপতি পদযুগ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩১পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কতয়ে কলাবতী     পশুপতি-পদযুগ
সেবই যাকর আশে।
সো জগবল্লভ     তোহারি পিরিতি বিনু
দগধই মদন-হুতাশে॥
সখি হে উলটি নেহারহ নাহা।
চান্দ অমিয়া বিনু     চকোর না জীবয়ে
জানি করহ নিজ রাহা॥ ধ্রু॥
শ্যাম-সুধাকর     নিকটকো আওল
কুরু চিত-কুমুদে বিকাশে।
অঞ্চল অন্তর     মান তিমির রঙ্গ
লোচন পড়ল উপাসে॥
সো সুখ-সম্পদ     তুহুঁ বিনু সুন্দরি
হাসি হাসি আপন বোলাই।
জ্ঞানদাস কহ     অলস ভাগি নহ
দূতিক পরসন পাই॥

টীকা ---
কতয়ে কলাবতী ইত্যাদি --- যে জগতের প্রিয় কৃষ্ণকে (বা বাহুবল্লভকে) পাইবার আশা করিয়া কত কত বিদগ্ধা রমণী শিবপূজা করে, সে তোমার প্রেম না পাইয়া মদন জ্বালায় পুড়িতেছে। হে সখি ! নাথের পানে ফিরিয়া তাকাও। চকোর কখনও চাঁদের সুধা ছাড়া বাঁচে না ইহা জানিয়া যে পথ ভাল মনে কর তাহাই ধর (শ্রীকৃষ্ণ চকোর, তোমার মুখচন্দ্রের সুধা ছাড়া বাঁচেন না)।
কুরু চিত কুমুদ বিকাশে --- নিজের চিত্তরূপ কুমুদিনী বিকশিত কর।

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
॥ তিরোথা ধানশী॥

কতয়ে কলাবতী     পশুপতি-পদযুগ
সেবই যাকর আশে।
সো বহুবল্লভ     তোহারি পরশ বিনু
দগধল মদনহুতাশে॥
সখি হে উলটি নেহারহ নাহ।
চান্দঅমিয়া বিনু     চকোর না জীবয়ে
জানি করহ নিরবাহ॥ ধ্রু॥
শ্যামসুধাকর     নিকটহি রোয়ত
কুরু চিতকুমুদ বিকাশ।
অঞ্চল অন্তর     মানতিমির রহু
লোচন পড়ল উপাস॥
সো সুখসম্পদ     তুহুঁ বিনু সুন্দরি
হাসি কেবা আপন বোলাই।
জ্ঞানদাস কহ     অলপ ভাগি নহ
দূতিক দরশন পাই॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোথা ধানশী॥

কতয়ে কলাবতী     পশুপতি-পদযুগ
সেবই যাকর আশে।
সো বহু-বল্লভ     তোহারি পরশ বিনু
দগধল মদন-হুতাশে॥
সখি হে উলটি নেহারহ নাহ।
চান্দ-অমিয়া বিনু     চকোর না জীবয়ে
জানি করহ নিরবাহ॥ ধ্রু॥
শ্যাম-সুধাকর     নিকটহি রোয়ত
কুরু চিত-কুমুদ বিকাস।
অঞ্চল অন্তর     মান-তিমির রহু
লোচন পড়ল উপাস॥
সো সুখ-সম্পদ     তুহুঁ বিনু সুন্দরি
হাসি কেবা আপন বোলাই।
জ্ঞানদাস কহ     অলপ ভাগি নহ
দূতিক দরশন পাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কতয়ে কলাবতী পশুপতি পদযুগ
        সেবই যাকর আশে।
সো বহুবল্লভ তোহারি পরশ বিনু
        দগধল মদনহুতাশে॥
সখি হে উলটি নেহারহ নাহ।
চান্দঅমিয়া বিনু চকোর না জীবয়ে
        জানি করহ নিরবাহ॥
শ্যামসুধাকর নিকটহি রোয়ত
        কুরু চিতকুমুদ বিকাশ।
অঞ্চল অন্তর মানতিমির রহু
        লোচন পড়ল উপাস॥
সো সুখসম্পদ তুহুঁ বিনু সুন্দরি
        হাসি কেবা আপন বোলাই।
জ্ঞানদাস কহ অলপ ভাগি নহ
        দূতিক দরশন পাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^