কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
তুয়া নাম জপইতে কনক-মাল কর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৩৭পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তুয়া নাম জপইতে     কনক-মাল কর
পীতাঞ্চল উরে লাই।
পুলক-বিভোর     কোরে ধরি হেরইতে
পরবোধ তাহে না পাই॥
সখি হে ভালে তুহুঁ রসবতি রাই।
তুয়া অনুরাগে     পরাগে পূরিত তনু
রহত তুহারি পথ চাই॥
গোরোচন আনি     পানি-তলে মেটল
তুহারি মুরতি পুন রচই।
সমতি না পাই     রাই বলি রোয়ত
নয়ন-লোরে তনু সিঁচই॥
উঠত উঠত খেণে     কহই আন মনে
কে কহু সে সব রীত।
জ্ঞানদাস কহ     বুঝিয়ে না পারিয়ে
কৈছন তুহারি পিরীত॥

টীকা ---
কনক মাল কর --- হাতে সোনার মালা (জপের জন্য)।
গোরোচন আনি --- রাধার বর্ণ-সাদৃশ্য হেতু গোরোচনা আনিয়া হাতে তাহা গুলিয়া (মেটল - দ্রব করিয়া) তাহা দিয়া তোমার মূর্ত্তি অঙ্কন করে।
সমতি না পাই --- সাড়া না পাইয়া (হাতে আঁকা ছবি সাড়া দেয় না বলিয়া)।

ই পদটি ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ৫৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথিতে এই রূপে।

মান
দূতীর উক্তি
॥ শ্রীরাগ॥

তুয়া নাম জপইতে     কনক-মাল কর
পীতাঞ্চল উরে লাই।
পুলক-বিভোর     কোরে ধরি হেরইতে
পরবোধ তাহে না পাই।
সথি হে ভালে তুহুঁ রসবতি রাই।
তুয়া অনুরাগে     পরাগে পুরিত-তনু
রহত তুহারি পথ চাই॥ ধ্রু॥
গোরোচন আনি     পাণি-তলে মেটল
তুহারি মুরতি পুন রচই॥
সমতি না পাই     রাই বলি রোয়ত
নয়ন-লোরে তনু সিঁচই॥
উঠত উঠত খেণে     কহই আন মনে
কে কহু সে সব রীত।
জ্ঞানদাস কহ     বুঝিয়ে না পারয়ে
কৈছন তুহারি পিরীত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
॥ সুহই॥

তুয়া নাম জপইতে     কনক মাল কর
পীতাঞ্চল উরে লাই।
পুলকবিভোর     কোরে ধরি হেরইতে
পরবোধ তাহে না পাই ॥
সখি হে ভালে তুহুঁ রসবতী রাই।
তুয়া অনুরাগে     পরাগে পূরিত তনু
রহত তোহারি পথ চাই॥ ধ্রু॥
গোরচনা আনি     পাণি তলে মেটল
তোহারি মূরতি বিরচই।
সমতি না পাই     রাই বলি রোয়ত
নয়ান লোরে সেচই॥
উঠত বৈঠত খেণে     কহই আপন মনে
কো কহ সো সব রীত।
জ্ঞানদাস কহ     বুঝই না পারিয়ে
কৈছন তোহারি পিরীত॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
(চ) গাঢ় মান
॥ সুহই॥

তুয়া নাম জপইতে     কনক মাল কর
পীতাঞ্চল উরে লাই।
পুলকবিভোর     কোরে ধরি হেরইতে
পরবোধ তাহে না পাই ॥
সখি হে ভালে তুহুঁ রসবতী রাই।
তুয়া অনুরাগে     পরাগে পূরিত তনু
রহত তোহারি পথ চাই॥ ধ্রু॥
গোরচনা আনি     পাণি তলে মেটল
তোহারি মুরতি রচই।
সমতি না পাই     রাই বলি রোয়ত
নয়ান লোরে সেচই॥
উঠত বৈঠত খেণে     কহই আপন মনে
কো কহ সো সব রীত।
জ্ঞানদাস কহ     বুঝই না পারিয়ে
কৈছন তোহারি পিরিত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তুয়া নাম জপইতে কনক মাল কর
        পীতাঞ্চল উরে লাই।
পুলকবিভোর কোরে ধরি হেরইতে
        পরবোধ তাহে না পাই ॥
সখি হে ভালে তুহুঁ রসবতী রাই।
তুয়া অনুরাগে পরাগে পূরিত তনু
        রহত তোহারি পথ চাই॥
গোরোচনা আনি পাণি তলে মেটল
        তোহারি মুরতি বিরচই।
সমতি না পাই রাই বলি রোয়ত
        নয়ান লোরে সেচই॥
উঠত বৈঠত খেণে কহই আপন মনে
        কো কহ সো সব রীত।
জ্ঞানদাস কহ বুঝই না পারিয়ে
        কৈছন তোহারি পিরীত॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^