কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সো হেন গোকুল-পতি কয়লি ঐছন গতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৪১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সো হেন গোকুল-পতি     কয়লি ঐছন গতি
লাজে না তোলয়ে বয়ানে।
তুহুঁ ধনী কুবুধিনী     কোপে অচেতনি
নাহ না হেরসি নয়ানে॥
সখি হে হিয়া তোর কুলিশক সারে।
তোহারি ঐছন মতি,     জনু ভুজগী গতি
বিষ দেই দুধ আহারে॥
ভাল মন্দ দুই     একুই না বুঝসি
না শুনসি আন হিত-বোল।
মাণিক জানি     পানি উলটায়সি
শূন করসি নিজ কোর।
মনহুক বেদন     মনহি সমাপহ
হাসি কবহ শুভ দীঠে।
জ্ঞানদাস কহ     তুহুঁ কি না জানসি
জগমাহা আন নহ মীঠে॥

টীকা ---
কয়লি ঐছন গতি --- তাহার প্রতি এমন ব্যবহার করিলে যে সে লজ্জায় আর তোমার মুখের পানে চাহিতে পারিল না।
কুলিশক সারে --- বজ্রের সার দিয়া নির্ম্মিত।
জনু ভুজগীমতি ইত্যাদি -- -তোমার ব্যবহার (মতি) যেন সর্পিনীর মতন, যে তোমাকে দুধ খাইতে দেয় তাহাকে তুমি বিষদংশন কর।

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

গাঢ় মান
সখীর উক্তি
॥ শ্রীরাগ॥

সো হেন গোকুলপতি     কয়লি ঐছন গতি
লাজে না তোলয়ে বয়ানে।
তুহুঁ ধনী কুবুধিনী     কোপে অচেতনি
নাহ না হেরসি নয়ানে॥
সখি হে হিয়া তোর কুলিশক সারে।
তোহারি ঐছন মতি     জনু ভুজগীগতি
বিষ দেই দুধ আহারে॥ ধ্রু॥
ভাল মন্দ দুই     একুই না বুঝসি
না শুনসি আন হিত-বোল ।
মাণিক জানি     পাণি উলটায়সি
শূন করসি নিজ কোর॥
মনহুক বেদন     মনহি সমাপহ
হাসি করছ শুভ দীঠে।
জ্ঞানদাস কহ     তুহুঁ কি না জানসি
জগমাহা আন নহ মীঠে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
(চ) গাঢ় মান
॥ শ্রীরাগ॥

সো হেন গোকুল-পতি     কয়লি ঐছন গতি
লাজে না তোলয়ে বয়ানে।
তুহুঁ ধনী কুবুধিনী     কোপে অচেতনি
নাহ না হেরসি নয়ানে॥
সখি হে হিয়া তোর কুলিশক সারে।
তোহারি ঐছন মতি     জনু ভুজগী-গতি
বিষ দেই দুধ-আহারে॥ ধ্রু॥
ভাল মন্দ দুই     একুই না বুঝসি
না শুনসি আন হিত-বোল ।
মাণিক জানি     পাণি উলটায়সি
শুন করসি নিজ কোর ॥
মনহুক বেদন     মনহি সমাপহ
হাসি করছ শুভ দীঠে ।
জ্ঞানদাস কহ     তুহুঁ কি না জানসি
জগমাহা আন নহ মীঠে॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সো হেন গোকুলপতি কয়লি ঐছন
        গতি লাজে না তোলয়ে বয়ানে।
তুহুঁ ধনী কুবুধিনী কোপে অচেতনি
        নাহ না হেরসি নয়ানে॥
সখি হে হিয়া তোর কুলিশক সারে।
তোহারি ঐছন মতি জনু ভুজগীগতি
        বিষ দেই দুধ আহারে॥
ভাল মন্দ দুই একুই না বুঝসি
        না শুনসি আন হিত বোল।
মাণিক জানি পাণি উলটায়সি
        শুন করসি নিজ কোর॥
মনহুক বেদন মনহি সমাপহ
        হাসি করহ শুভ দীঠে।
জ্ঞানদাস কহ তুহুঁ কি না জানসি
        জগমাহা আন নহ মীঠে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^