কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
গলে গলে লাগল হিয়ে হিয়ে এক
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা, ২০শ পল্লব, বিবিধ মান, ৫৬৪- নং পদসংখ্যা, ৩৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম-শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহকত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার॥
মলয়-পবন বহ মন্দ সুগন্ধ।
দ্বিজ-কুল-শবদ গীত-অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দি-তীর।
শূতল দুহুঁ জন কুঞ্জ-কুটীর॥
সখিগণ হেরই ঝরকহিঁ ঝাঁকি।
আরতি অধিক তিপিত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতী বাংলা-পুথিশালার "রতন লাইব্রেরী সংগ্রহ"-র অন্তর্ভুক্ত ও সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ” পুথির ১৯৮২ সালে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত এবং তপনকুমার মুখোপাধ্যায়, অণিমা মুখোপাধ্যায় ও পরমেশ্বর মাহাতা দ্বারা সহ-সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থের ১৪৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক। বয়ানে বয়ানে দুই আরতি অনেক॥
মনে রহু মনসিজ সুতল সেজে। নাহি পরকাষল থোরহি লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ। সুকুসুম সেজে ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার। সারী শুক কত কপোত ফুকার॥
মলয় পবন বহ গন্ধ সুগন্ধ। দ্বিজকুল শবদ গীত অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দীতীর। সুতল দুহুজন কুঞ্জকুটির॥
সখীগণ হেরইতে ঝরখই ঝাঁকি। আরতি অধিক তিরপিত নহে আঁখি॥
কোই কোই সেবই সেজক পাস। জ্ঞানদাস কহে পূরল আশ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ কেদার॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শুতল শেজে।
নাহি পরকাশল থোরহি লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার।
সারী শুক কত কপোত ফুকার॥
মলয় পবন বহ গন্ধ সুগন্ধ।
দ্বিজকুল শব্দ গীত অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দী তীর।
শুতল দুহুঁ জন কুঞ্জ কুটীর॥
সখীগণ হেরই ঝরকহি ঝাঁপি।
আরতি অধিক তিরপিত নহে আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ কেদার॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে রহু আরতি অনেক॥ মনে রহু
মনসিজ শুতল শেজে। নাহি পরকাশ
থোরহি লাজে॥ মণিময় দীপ উজোরল
গেহ। সুকুসুম শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার। সারী
শুক কত কপোত ফুকার॥ মলয় পবন
বহ গন্ধ সুগন্ধ। দ্বিজকুল শব্দ গীত
অনুবন্ধ॥ সুখময় মন্দির কালিন্দী তীর।
শুতল দুহুঁ জন কুঞ্জ কুটীর॥ সখীগণ
হেরই ঝরকহি ঝাঁপি। আরতি অধিক
তিরপিত নহে আঁখি॥ কোই কোই
সেবই শেজক পাশ। জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৩১২ বঙ্গাব্দে (১৯০৫ সালে) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ কেদার॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শুতল শেজে।
নাহি পরকাশল থোরহি লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম-শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার।
সারী শুক কত কপোত ফুকার॥
মলয়পবন বহ গন্ধ সুগন্ধ।
দ্বিজকুল-শবদ গীত অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দীতীর।
শুতল দুহুঁ জন কুঞ্জকুটীর॥
সখীগণ হেরই ঝরকহিঁ ঝাঁপি।
আরতি অধিক তিরপিত নহে আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ১৪৭ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম-শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার।
শারি শুক কত কপোত ফুকার॥
মলয় পবন বহ মন্দ সুগন্ধ।
দ্বিজ-কুল-শবদ গীত-অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দি-তীর।
শুতল দুহুঁ জন কুঞ্জ কুটীর॥
সখিগণ হেরই ঝরকহিঁ ঝাঁকি।
আরতি অধিক তিপিত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

টীকা---
মনে রহু মনসিজ ইত্যাদি --- মনে কাম আছে, কিন্তু লজ্জায় তাহার একটুও প্রকাশ করিলেন না।
দ্বিজকুল শবদ --- পাখীদের শব্দ যেন গীতের আরম্ভ (অনুবন্ধ) সূচনা করিতেছে।
ঝরকহিঁ ঝাঁকি --- জানালা দিয়া তাড়াতাড়ি অঙ্গ চালনা করিয়া (উঁকি দিয়া )।
কোই কোই সেবই শেজক পাশ --- কেহ কেহ শয্যার পার্শ্বে দাঁড়াইয়া সেবা করিতে লাগিলেন (ইঁহারা মঞ্জরী, সখীদের এইরূপ ক্ষেত্রে সেবার অধিকার নাই)।


ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ কেদার॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শুতল শেজে।
নাহি পরকাশল থোরহি লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম-শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহরত ভ্রমর ঝঙ্কার।
সারী শুক কত কপোত ফুকার॥
মলয়পবন বহ গন্ধ সুগন্ধ।
দ্বিজকুল-শবদ গীত অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দীতীর।
শুতল দুহুঁ জন কুঞ্জকুটীর॥
সখীগণ হেরই ঝরকহিঁ ঝাঁপি।
আরতি অধিক তিরপিত নহে আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানান্তে মিলন
॥ তথা রাগ॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহকত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার॥
মলয়পবন বহু মন্দ সুগন্ধ।
দ্বিজকুলশবদ গীতঅনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দিতীর।
শূতল দুহুঁ জন কুঞ্জকুটীর॥
সখিগণ হেরই ঝরকহিঁ ঝাকি।
আরতি অধিক তৃপত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৪৪৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মানপ্রকরণ
॥ তুড়ী - জপতাল॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহকত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার॥
মলয় পবন বহ মন্দ সুগন্ধ।
দ্বিজ কুল শবদ গীত অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দি তীর।
শূতল দুহুঁ জন কুঞ্জ কুটীর॥
সখিগণ হেরই ঝরকহিঁ ঝাকি।
আরতি অধিক তিপিত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞান দাস কহ পূরল আশ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যুগল মিলন
মানান্তে
॥ তথা রাগ॥

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম-শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহকত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার॥
মলয়-পবন বহু মন্দ সুগন্ধ।
দ্বিজ-কুল-শবদ গীত-অনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দি-তীর।
শূতল দুহুঁ জন কুঞ্জ-কুটীর॥
সখিগণ হেরই ঝরকহিঁ ঝাকি।
আরতি অধিক তিপিত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গলে গলে লাগল হিয়ে হিয়ে এক।
বয়ানে বয়ান রহু আরতি অনেক॥
মনে রহু মনসিজ শূতল শেজে।
নাহি পরকাশল থোরিহুঁ লাজে॥
মণিময় দীপ উজোরল গেহ।
সুকুসুম শেজহি ঝলমল দেহ॥
কোকিল কুহকত ভ্রমর ঝঙ্কার।
শারি শূক কত কপোত ফুকার॥
মলয়পবন বহু মন্দ সুগন্ধ।
দ্বিজকুলশবদ গীতঅনুবন্ধ॥
সুখময় মন্দির কালিন্দিতীর।
শূতল দুহুঁ জন কুঞ্জকুটীর॥
সখিগণ হেরই ঝরখহিঁ ঝাকি।
আরতি অধিক তৃপত নহ আঁখি॥
কোই কোই সেবই শেজক পাশ।
জ্ঞানদাস কহ পূরল আশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^