কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সুন্দর মন্দিরে থির না থাকয়ে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সুন্দর মন্দিরে     থির না থকয়ে
বচনে না দেই কাণ।
চীর চিকুর     এক ন সম্বর
কত না বুঝাব আন॥
রামা সবহুঁ তোর উদেশ
বিরহে আউল     কহ্নাই ভরমে
ফিরয়ে দেশ-বিদেশ॥ ধ্রু॥
শয়ন কারণ     শয়ন রচই
তুয়া পরমান লাগি।
নয়ন মুন্দই     মদন না দেই
হৃদয়ে উঠয়ে আগি॥
খেণে বিলসই     খেণে চমকই
খেণে খেণে রোই গাব।
খেণে অপরূপ     কাঁপ উপজয়ে
খেণে ত বিবিধ ভাব॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভূপালী ॥

সুন্দর মন্দিরে     থির না থাকয়ে
বচনে না দেই কান ।
চীর চিকুর     এক না সম্বরে
কত না বুঝাব আন ॥
শয়ন-কারণে     শয়ন রচএ
তুয়া দরশন লাগি ।
নয়ন মুদই     বচন না দেই
হৃদয়ে উঠয়ে আগি ॥
সজনি তেজহ কঠিন মান ।
পুরুখ-বিরহ     দারুণ দুসহ
এ বেবি রাখহ প্রাণ॥ ধ্রু॥
খেণে বিলসই     খেণে চমকই
খেণে খেণে বোই গাব ।
খেণে অপরূপ     কাঁপ উপজয়ে
খেণেত বিবিধ ভাব ॥
যাহার লাগিয়া     লাখ কলাবতী
ঝুরিয়া ঝুরিয়া মরে ।
জ্ঞানদাস কহ     তোহারি লাগিয়া
সে মরে বিরহ-জ্বরে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^