কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মাধব বোধ না মানয়ে রাই
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শ্রীরাগ॥

মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ গৃহে,     ধনী নিবসহ,
তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী,     বেশ ধরি সখী সঞে,
চলু বনমালী।
যোই নিকুঞ্জে     আছয়ে বর মানিনী
তাঁহা যাই উপনীত ভেলি॥
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি।
দুহুঁ রস উজ্জ্বল পরিপাটি অতি॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২০০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন।
॥ শ্রীরাগ॥

মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ গৃহে,     ধনী নিবসহ,
তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী,     বেশ ধরি সখী সঞে,
চলু বনমালী।
যোই নিকুঞ্জে     আছয়ে বর মানিনী
তাঁহা যাই উপনীত ভেলি॥
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি।
দুহুঁ রস উজ্জ্বল পরিপাটি অতি॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৪৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সম্ভোগ মিলন
॥ শ্রীরাগ॥

মাধব বোধ না মানয়ে রাই। নিকুঞ্জ
গৃহে, ধনী নিবসহ, তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী, বেশ ধরি সখী সঞে,
চলু বনমালী। যোই নিকুঞ্জে, আছয়ে বর
মানিনী, তাঁহা যাই উপনীত ভেলি॥ জ্ঞান-
দাস কহে পুরুষ প্রকৃতি। দুহুঁ রস উজ্জ্বল
পরিপাটী অতি॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ-গৃহে,     ধনী নিবসহ,
তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী,     বেশ ধরি সখী,
সঞে চলু বনমালী।
যোই নিকুঞ্জে     আছয়ে বর মানিনী
তাঁহা যাই উপনীত ভেলি॥
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি।
দুহুঁ রস উজ্জ্বল পরিপাটী অতি॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, মান, ২৪৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ গৃহে, ধনী নিবসহ, তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী-বেশ ধরি সখীসঞে চলু বনমালী।
যোই নিকুঞ্জে আছয়ে বরমালিনী তাঁহা যাই উপনীত ভেলি॥
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি।
দুইরস উজ্জ্বল পরিপাটি অতি॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ তিরোতা - ধানশী॥

মাধব বোধ না মানয়ে রাই।
নিকুঞ্জ-গৃহে,     ধনী নিবসহ,
তুরিতে গমন করু তাই॥
এত শুনি নাগরী,     বেশ ধরি সখী,
সঞে চলু বনমালী।
যোই নিকুঞ্জে     আছয়ে বর মানিনী
তাঁহা যাই উপনীত ভেলি॥
জ্ঞানদাস কহে পুরুষ প্রকৃতি।
দুহুঁ রস উজ্জ্বল পরিপাটী অতি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^